বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আমি নিজেকে একজন সংস্কৃতিকর্মী মনে করি : নবাগত চাঁদপুর জেলা প্রশাসক জিয়াউর রহমান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১১:১৫ পিএম
আমি নিজেকে একজন সংস্কৃতিকর্মী মনে করি : নবাগত চাঁদপুর জেলা প্রশাসক জিয়াউর রহমান

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেছেন, সাংস্কৃতিক অঙ্গনের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। আমি নিজেকে একজন সংস্কৃতিকর্মী মনে করি। চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সংস্কার এবং আপনাদের সুবিধার্থে যা যা করণীয়, আমি সর্বোচ্চ চেষ্টা করব জন্য। ৪ এপ্রিল শনিবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী পরিদর্শন ও সংস্কৃতিকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, আমি যশোর জেলায় দায়িত্ব পালনকালে সেখানে শিল্পকলায় নিয়মিত আসা-যাওয়া করতাম। ওখানে ১৯ টি  নাট্য সংগঠন রয়েছে  এবং সংগীত সংগঠন রয়েছে। চাঁদপুর শিল্পকলা একাডেমির এই অবস্থা দেখে আমি কষ্ট পেয়েছি। শিল্পকলা একাডেমীর সংস্কার প্রয়োজন। তাছাড়া হল রুম ভাড়া কমানোর বিষয়ে আপনারা যে প্রস্তাব করেছেন, সে বিষয়ে  আমি আলোচনা করব।

জেলা প্রশাসক বলেন, এই মুহূর্তে এখানে নাট্যকর্মীদের মহড়া এবং রিয়ার্সালের জন্য একটি জায়গা প্রয়োজন। পাশাপাশি ছোট্ট একটি স্থান প্রয়োজন, যেখানে ছোটখাটো অনুষ্ঠান করা যায়। আমরা সেখানে নির্দিষ্ট বিষয়ের উপর মাসে অন্তত দুটি করে অনুষ্ঠান করতে চাই।

এসময় শিল্পকলা একাডেমির সংস্কার ও ভাড়া কমানো দাবিসহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার প্রশাসক ও এডিএম মোঃ এরশাদ উদ্দীন, জেলা কালচারাল অফিসার দিতি সাহা, আজকের এই সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে তপন সরকার, শহিদ পাটোয়ারী, লিটন ভূইয়া, শুকদেব রায়, শরিফ চৌধুরী, মোবারক হোসেন শিকদার, রুমা সরকার, মৃণাল সরকার, জাহাঙ্গীর হোসেন, কে এম মাসুদ, পিএম বিল্লাল, মোহাম্মদ আলমগীর হোসেন, আশ্রাফুজ্জামান কাজী রাসেল, কৃষ্ণ গোপাল সরকার, আশিক বিন রহিম, স্বাধীন দত্ত, স্বজন সাহা প্রমুখ।

Model Hospital

এসময় বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্হিথিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital