বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মাছের প্রজেক্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরাস্তির আলমগীরের মৃত্যু

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ২:০৫ পিএম
কচুয়ায় মাছের প্রজেক্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরাস্তির আলমগীরের মৃত্যু

চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন করইশ গ্রামে একটি মাছের প্রজেক্ট থেকে আলমগীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

​নিহত আলমগীর হোসেন পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামের মহিউদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ ২০ বছর ধরে করইশ গ্রামে বৈবাহিক সূত্রে বসবাস করে আসছিলেন এবং স্থানীয় মো. মাসুদের মাছের প্রজেক্টে শ্রমিকের কাজ করতেন।

​জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতেও আলমগীর হোসেন প্রজেক্টের দেখভাল করতে যান। এ সময় ঘেরের কিছু মাছ মরে ভেসে থাকতে দেখে তিনি সেগুলো পানি থেকে তুলে আনতে নামেন। কিন্তু আগে থেকেই ছিঁড়ে থাকা বৈদ্যুতিক লাইনের তারের সংস্পর্শে ঘেরের পানি বিদ্যুতায়িত হয়ে ছিল। পানিতে নামার সাথে সাথেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ​খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পারিবারিক সূত্রে জানা যায়, আলমগীর হোসেনের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি করইশ গ্রামের আয়ুব আলীর মেয়ে কুলসুমকে বিয়ে করেন। মৃত্যুকালে তিনি ১৮ বছরের এক ছেলে ও ৭ বছরের এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Model Hospital

​কচুয়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহানউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital