শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সারা জীবন আমি সততার সাথে কাজ করেছি, এখানেও সততার সাথে কাজ করবো : চাঁদপুরের নবাগত ডিসি আহমেদ জিয়াউর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৭:৪৭ পিএম
সারা জীবন আমি সততার সাথে কাজ করেছি, এখানেও সততার সাথে কাজ করবো : চাঁদপুরের নবাগত ডিসি আহমেদ জিয়াউর
চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সাথে চাঁদপুর প্রেসক্লাবের ব্যবস্থাপনায় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ এপ্রিল (রোববার) বিকাল ৪টায় চাঁদপুর  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বক্তব্যে বলেন, আমাদের জ্বালানী তেল তেমন সংকট নেই। যারা জ্বালানী তেল মজুদ করবে। সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা একশনে যাবো। নদীতে জাটকা ইলিশ ধরা বন্ধ রয়েছে, যারা জাটকা ইলিশ ধরে তাদের বিরুদ্ধে অভিযান করবো। আমাদের সামনে এসএসসি পরিক্ষা রয়েছে। সু্ন্দর ভাবে পরীক্ষা বাস্তবায়ন করার সকল ব্যবস্থা নেওয়া হবো। নকলের প্রতি আমরা জিরো টলারেন্স, নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা হবে। আপনারা বলেছেন, মিটিং সাংবাদিক থাকতে পারবে কিনা। কিছু কিছু মিটিং এ সাংবাদিক থাকা যায় না। যারা কমিটির সদস্য (প্রেসক্লাব)  মিটিং এ সাংবাদিক থাকা যায়। আপনারা যদি চান প্রতিটা মিটিং এর প্রেস ব্রিফিং দিতে পারি। আমরা সরকারি চাকুরীতে যারা আছি, আমরা সবাই আপনাদের সার্বক্ষনিক অতিথি। আমি সারা জীবন সততার সাথে কাজ করেছি৷ আমি ব্যক্তিগত ভাবে সততার সাথে কাজ করবো এবং সততার সাথে কাজ করে যেতে চাই। কোন নিউজ টিভির স্কলে যাওয়ার আগে, যেন আমি জানতে পারি, তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে পারবো।
তিনি বলেন, আমি পরিবেশ নিয়ে কাাজ করব। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান দেওয়া হবে৷
পলিথিন বিরুদ্ধে কাজ করা হবে। চাঁদপুর জেলার সংস্কৃতি খুবই শক্তিশালী, চাঁদপুরে খুব গুনী শিল্পী আছে। আমরা একসাথে মাদক, কিশোর গ্যাং এর বিরুদ্ধে যুদ্ধ করবো। সকলের সহযোগিতায় একটি আধুনিক উন্নত চাঁদপুর গড়তে পারব। আপনারা সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসনের কাজে সহযোগিতা করবেন৷ জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখবেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি বক্তব্যে বলেন, চাঁদপুর প্রেস ক্লাব ১৯৭০ সালে প্রতিষ্ঠা লাভ করেছে। বর্তমানে প্রেসক্লাবের গঠনতন্ত্র খুবই শক্তিশালী। চাঁদপুর প্রেসক্লাব সারাদেশের জন্য মডেল। চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের কল্যাণে, মানবতার কল্যাণে ও সৃজনশীলভাবে কাজ করছে। চাঁদপুরের সাংবাদিকরা জনপ্রশাসন বান্ধব। সাংবাদিকরা জেলা প্রশাসন, পুলিশ বিভাগ সহ সকলের সাথে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ফরিদ আহমেদ মানিক মহোদয় চাঁদপুরের উন্নয়নে অনেক  পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন।এক্ষত্রে আশা করছি প্রশাসনও সহযোগিতা করবে। চাঁদপুর প্রেসক্লাব পাশে রয়েছে।
তিনি বলেন, সাংবদপত্র ও সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকতা পেশা কে সম্মানজনক পেশা হিসেবে গুরুত্ব দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের গুরুত্ব দেন। এবারের পবিত্র ঈদুল ফিতরের সাংবাদিকদের ফোন করেছেন ও শুভেচ্ছা জানিয়েছেন।জেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের যথাযথভাবে মূল্যায়ন করতে হবে,সম্মান দিতে হবে । আমরা পেশা দারিত্বের সাথে সাংবাদিকতা করি। চাঁদপুরের সাংবাদিকরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে।
সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চাঁদপুরের  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: লুৎফর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, সাবেক সভাপতি শরীফ চৌধুরী,  সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সভাপতি রহিম বাদশা,প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহিন, প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল রুবেল,  যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন, সময় টিভি’র জেলা প্রতিনিধি ফারুক আহম্মেদ, প্রথম আলো জেলা প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্টের অ্যাসোসিয়েশন সভাপতি এডভোকেট ইয়াসিন আরাফাত ইকরাম, দৈনিক সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, চাঁদপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো: শরিফুল ইসলাম, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মো: ইলিয়াসসহ সাংবাদিক বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেস ক্লাবের
সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, আল ইমরান শোভন, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি  মোরশেদ আলম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইব্রাহিম রনি, একুশে টিভির জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন,  দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক প্রকাশক মোঃ জাকির হোসেন, প্রেস ক্লাব সদস্য হাসান মাহমুদ, ইত্তেফাকের জেলা প্রতিনিধি  শাহরিয়া পলাশ,  সাংবাদিক হাবিবুর রহমান, চাঁদপুর প্রেস ক্লাব সদস্য ফরিদ হাসান,
দৈনিক নয়া প্রভাতের নির্বাহী সম্পাদক মো. নিজাম, দৈনিক প্রিয় চাঁদপুরের প্রধান সম্পাদক বিপ্লব সরকার, পাক্ষিক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, দৈনিক আদি বাংলার প্রধান সম্পাদক এমরান হোসেন রাজন, দৈনিক চাঁদপুরের সম্পাদ কে এম মাসুদ, দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, দৈনিক চাঁদপুর বার্তার বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতেই নবাগত জেলা প্রশাসক চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ, সাংবাদিকদের সাথে পরিচিত হন। সভায় সাংবাদিকরা চাঁদপুর জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম এবং গণমাধ্যমের করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital