বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাম্পার ফলনের স্বপ্ন ভেস্তে গেল বৃষ্টির পানিতে-ঋণের বোঝায় দিশেহারা কৃষক সোলায়মান

কালবৈশাখীর তাণ্ডবে মতলবে কৃষকের ৫ একর জমির আলু নষ্ট

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৮:৩৫ পিএম
কালবৈশাখীর তাণ্ডবে মতলবে কৃষকের ৫ একর জমির আলু নষ্ট
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক রাতের কালবৈশাখী ঝড়ে বাম্পার ফলনের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে কৃষকের। উপজেলার মোহনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের কৃষক সোলায়মান (সলু)-এর ৫ একর জমির আলু বৃষ্টির পানিতে পচে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
জানা যায়, মরহুম বাদশা মিয়ার ছেলে সোলায়মান চলতি মৌসুমে বিভিন্ন ব্যক্তি ও এনজিও থেকে ঋণ নিয়ে ৫০০ শতক জমিতে আলুর চাষ করেন। অনুকূল আবহাওয়ার কারণে এবার তার জমিতে বাম্পার ফলনের আশা তৈরি হয়েছিল। কিন্তু গত ২৫ মার্চ সন্ধ্যায় আকস্মিক কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতে জমিতে পানি জমে যায়। এতে কয়েক দিনের মধ্যেই পুরো ক্ষেতের আলু পচে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক সোলায়মান বলেন, “গত বছরও আলু চাষ করে বড় ধরনের লোকসান হয়েছে। এবার ধারদেনা ও এনজিও থেকে ঋণ নিয়ে চাষ করি। ফলনও ভালো হয়েছিল। কিন্তু এক রাতের ঝড়ে সব শেষ হয়ে গেল। এখন আমি পথে বসে গেছি। পাওনাদারের টাকা দিতে পারছি না, কিস্তিও বন্ধ হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে আমার আকুল আবেদন-আমাকে আর্থিক সহায়তা দিয়ে বাঁচার সুযোগ করে দেওয়া হোক।”
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী জানান, “ক্ষতিগ্রস্ত কৃষকের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। মাঠ পর্যায়ে তদন্ত করে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। সরকারি প্রণোদনা বা সহায়তা থাকলে তা দেওয়ার ব্যবস্থা করা হবে।”
স্থানীয়রা জানান, আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে এলাকায় আরও কয়েকজন কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দ্রুত সহায়তা না পেলে তারা চরম আর্থিক সংকটে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital