বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচরে কৃষি ব্যাংকের নতুন ভবনে আধুনিক কার্যক্রমের উদ্বোধন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৭:২১ পিএম
ছেংগারচরে কৃষি ব্যাংকের নতুন ভবনে আধুনিক কার্যক্রমের উদ্বোধন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচরে বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন ভবনে আধুনিক ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিকেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের আধুনিক কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ ফাতেহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, কুমিল্লার বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা প্রবীর কুমার দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক কার্যালয়, চাঁদপুরের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক খন্দকার নাহিদ হোসেন, ছেংগারচর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মোঃ ইয়াসিন এবং মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ছেংগারচর শাখার ব্যবস্থাপক মোঃ ছায়েদ হোসেন এবং সার্বিক সঞ্চালনায় ছিলেন একই শাখার সেকেন্ড অফিসার জয়নায়ল আবেদিন রনি।
অনুষ্ঠানে বক্তারা গ্রাহকসেবার মানোন্নয়ন, আধুনিক ব্যাংকিং সুবিধার সম্প্রসারণ এবং কৃষকদের সহজ শর্তে আর্থিক সহায়তা প্রদানের গুরুত্ব তুলে ধরেন।
গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী কাউসার আলম, বাবু মিয়া, নূর হোসেন বকাউল ও কামাল হোসেন।
বক্তারা বলেন, নতুন ভবনে আধুনিক ব্যাংকিং কার্যক্রম চালুর ফলে গ্রাহকরা দ্রুত ও উন্নত সেবা পাবেন। বিশেষ করে কৃষকরা সহজে ঋণসহ বিভিন্ন আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবেন, যা এলাকার কৃষি উন্নয়ন ও সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন এই শাখা উদ্বোধনের মাধ্যমে ছেংগারচর এলাকায় ব্যাংকিং সেবার এক নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital