বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সমাজে আলো ছড়াচ্ছে কচুয়া আইনগিরি বাতাবাড়িয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৭:৫৪ পিএম
সমাজে আলো ছড়াচ্ছে কচুয়া আইনগিরি বাতাবাড়িয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন

আত্মা মানবতা সেবায় সব সময় এলাকায় সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছেন কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের আইনগিরি বাতাবাড়িয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন।

আইনগিরি গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক মোঃ কাউছার হোসেন বলেন,সমাজের কল্যানে নিজেদের নিবেদিত করার প্রত্যয় থেকে এই ফাউন্ডেশন সৃষ্টি। এই সংগঠনটি গড়ে উঠার পেছনে যুবকদের পাশাপাশি রয়েছে সমাজের বিভিন্ন স্তরের অসংখ্য গুণী মানুষের দিক নির্দেশনা।

যারা নিজেদের অর্থ, শ্রম ও বুদ্ধি-পরামর্শ দিয়ে এই ফাউন্ডেশনকে এগিয়ে নিতে সহযোগিতা করে আসছেন। ফাউন্ডেশনের প্রতিটি কাজে সদস্য ও সেচ্ছাসেবকদের পাশাপাশি রয়েছে সমাজের প্রতিটি মানুষের অংশগ্রহণ। যাদের অর্থ ও শ্রমের কল্যানেই আজ ফাউন্ডেশন এই প্লাটফর্মে দাঁড়িয়ে আছে।

ফাউন্ডেশনের সূত্র জানা যায়, এই ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করায় কচুয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের থেকে কচুয়া উপজেলার শ্রেষ্ঠ ফাউন্ডেশন হিসেবে সম্মাননা ক্রেস্ট ও স্বীকৃতি লাভ অর্জন করেছেন। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর থেকে মানবিক কাজকরায় ফাউন্ডেশনটি পুরস্কার পেয়েছেন।

Model Hospital

ফাউন্ডেশন’ একটি সম্পূর্ণ অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী, সামাজিক, গণতান্ত্রিক এবং জনকল্যাণমুখী সংগঠন। ‘আইনগিরি বাতাবাড়িয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ এর মূখ্য উদ্দেশ্য হচ্ছে সমাজের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখা।

সামাজিক বিধিবিধান মেনে চলা, সমাজের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক বন্ধন, ভ্রাতৃত্ববোধ গঠন, অসহায় ও অধিকার বঞ্চিত মানুষদের পাশে থাকতে ফাউন্ডেশন’ প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবক টিম থাকলে বিভিন্ন দূর্যোগে মানুষের দূর্ভোগ লাঘবে বিশেষ ভূমিকা রাখতে সহজতর হয়। তাছাড়া বিভিন্ন প্রতিকূল পরিবেশে মানুষের সাহায্যে সামাজিক সংগঠন ব্যাপক ভূমিকা রাখতে পারে। জনকল্যাণমূলক বা আর্তমানবতার সেবায় কাজ করার লক্ষ্যে ২০১৯ খ্রিস্টাব্দে প্রতিষ্টিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital