বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও, প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:১৫ পিএম
বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও, প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও হওয়ার প্রতিবাদে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও হওয়ার প্রতিবাদে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে শহরের বাইতুল আমিন চত্বরে জেলা ক্যাবের সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন ও সদস্য অভিজিত রায়ের যৌথ পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল সাহা, জেলা ক্যাবের দপ্তর সম্পাদক মো. বিপ্লব সরকার, অ্যাডভোকেট শাহ আলম ফরাজি।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্যাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এস এম সালাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোতাহার, বীর মুক্তিযোদ্ধা শামছুল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাদের পলাশ, মো. সালাউদ্দিন, এবং জেলা উদীচীর সাধারণ সম্পাদক বাবর।

এসময় বক্তারা বলেন, আজ ক্যাব অসাধু ব্যবসায়ীদের কারসাজির বিরুদ্ধে মানববন্ধন করছে। অসাধু ব্যবসায়ীরা যাতে ১৮ কোটি ভোক্তার সাথে প্রতারণা করতে না পারে, সেই প্রতিবাদেই এই মানববন্ধন। শহরে ভোজ্য তেলের তীব্র সংকট দেখা দিলেও গ্রামে ড্রামভর্তি তেল রয়েছে, যা স্বাস্থ্যসম্মত নয়। আবার কিছু অসাধু ব্যবসায়ী সয়াবিন তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে অধিক মূল্যে বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতারণা করছে।

Model Hospital

মানববন্ধন থেকে চাঁদপুর জেলা ক্যাব ১০ দফা দাবি উপস্থাপন করে। দাবিসমূহ হলো— ভোজ্য তেল নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি কঠোরভাবে দমন করতে হবে এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নন-ফুড গ্রেড ড্রামে সয়াবিন তেল বিক্রি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সয়াবিন তেলের সঙ্গে পাম অয়েল মিশিয়ে প্রতারণামূলক বিক্রি বন্ধ করতে কঠোর নজরদারি ও আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে দোকান মালিকদের সরকারি বিধিবিধান মেনে চলা বাধ্যতামূলক করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। দোকান, শপিংমল, হোটেল, রেস্তোরাঁ, ওষুধের দোকানসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে দিনের বেলায় অপ্রয়োজনীয় ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার বন্ধ করতে হবে।

প্রয়োজনাতিরিক্ত বিভিন্ন সরকারি দপ্তরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার বন্ধসহ এসি ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। রাতের বেলায় বাসাবাড়ি, সরকারি ও বেসরকারি দপ্তরে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। পেট্রোল, অকটেন ও ডিজেল মজুত রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা ধরা বন্ধে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। হাম প্রতিরোধে সিভিল সার্জন অফিসসহ সরকারি ও বেসরকারি হাসপাতালসমূহকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital