বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

একদিনেই নিভে গেল চার প্রাণ: হাজীগঞ্জের কুড়ুলি গ্রামে শোকের মাতম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:০৮ পিএম
একদিনেই নিভে গেল চার প্রাণ: হাজীগঞ্জের কুড়ুলি গ্রামে শোকের মাতম

Oplus_16908288

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুলের কুড়ুলি গ্রাম যেন একদিনেই হারালো তার চারটি প্রাণ। স্বাভাবিক দিনের মতো শুরু হলেও বুধবার (৮ এপ্রিল) গ্রামের মানুষের জীবনে নেমে আসে এক গভীর শোকের ছায়া—যা ভাষায় প্রকাশ করা কঠিন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লা বাড়িতে প্রথমে বার্ধক্যজনিত কারণে এক বৃদ্ধার মৃত্যু হয়। পরিবারের শোক তখনও কাটেনি, এরই মধ্যে আসে আরও হৃদয়বিদারক খবর—ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকা ওই বাড়িরই এক গর্ভবতী নারী প্রসবকালীন জটিলতায় মৃত্যুবরণ করেন। তার সাথে পৃথিবীর আলো দেখা হয়নি সদ্যজাত দুই জমজ সন্তানেরও।

একই দিনে, একই পরিবারের চারটি প্রাণ ঝরে পড়ার এই নির্মম ঘটনায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা। চারদিকে শুধুই কান্না আর আহাজারি। স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে পরিবেশ—যেন বাতাসেও জমে আছে শোকের ভার।

গ্রামবাসী জানান, এমন মর্মান্তিক ঘটনা তারা আগে কখনো দেখেননি। একসাথে এতগুলো প্রাণহানিতে সবাই স্তব্ধ ও শোকাহত। প্রতিবেশীরা ছুটে এসে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন, সান্ত্বনার ভাষা খুঁজে না পেলেও মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন।

Model Hospital

এই ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে গভীর বিষণ্নতা। প্রতিটি ঘরে ঘরে আলোচনার বিষয় এখন এই একটিই—একদিনে চারজনের মৃত্যু, যা কুড়ুলি গ্রামের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital