বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই দফা হামলায় আহত-৩, আটক-২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:১৯ পিএম
চাঁদপুরে ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই দফা হামলায় আহত-৩, আটক-২

চাঁদপুরে ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই দফা হামলায় গুরুতর আহত ফারুক বেপারী (৪২)।

চাঁদপুরে ইন্টারনেট ব্যবসা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, মারধর ও ক্যাবল সংযোগ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। দফায় দফায় হামলার ঘটনায় ৩ জন রক্তাক্ত জখম হয়েছেন।
এ ঘটনায় এলাকাবাসি সোহাগ মিজি ও আরাফাত মিজি নামে দুইজনকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশে সোপর্দ করেছেন।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহমায়া লোধেরগাঁও এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার বাকরা এলাকার বাসিন্দা মো. নাজির হোসেন এস এম ইন্টারনেট ক্যাবল নেটওয়ার্ক নামের একটি লাইসেন্সপ্রাপ্ত ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি দীর্ঘদিন ধরে বৈধভাবে তার ব্যবসা পরিচালনা করে আসছেন। একই সঙ্গে তিনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগে বলা হয়, প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে তার প্রতিষ্ঠানের অপটিক্যাল ফাইবার ক্যাবল কেটে ক্ষতিসাধন করে আসছিল। প্রথমে গত ১৬ মার্চ বিকেলে চাঁদপুর সদর উপজেলার মন্দারী চেয়ারম্যান মার্কেট এলাকায় প্রতিষ্ঠানের এক কর্মীর ওপর প্রথম দফা হামলা চালানো হয়। এতে প্রতিষ্ঠানের মোঃ আলআমিন (২২) ও  মোঃ শান্ত (২০) নামে দুইজন কর্মী গুরুতর আহত হন।
এরপর ১০ এপ্রিল শুক্রবার সকালে সদর উপজেলার লোধেরগাঁও এলাকায় দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটে। এ সময় একা পেয়ে প্রতিষ্ঠানের প্রতিনিধির ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে ফারুক বেপারী (৪২) নামের ব্যক্তি রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হন। তাদের হামলায় তার হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেয় এবং জোরপূর্বক অপটিক্যাল ফাইবার সংযোগ কেটে নিয়ে যায়। পাশাপাশি ভবিষ্যতে ওই এলাকায় কাজ না করার জন্য হুমকি প্রদান করেন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে থানায় অভিযোগ দায়ের করলে এলাকাবাসির সহযোগিতায় ঘটনাস্থ থেকে পুলিশ সোহাগ ও আরাফাত নামে দুইজনকে আটক করে।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital