শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও কল্যাণে বিশ্বাস করে : ডিসি আহমেদ জিয়াউর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:২৬ পিএম
সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও কল্যাণে বিশ্বাস করে : ডিসি আহমেদ জিয়াউর

বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণ উপলক্ষে চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেছেন, দেশের ঐতিহ্যবাহী গণমাধ্যম দৈনিক বাংলাদেশের আলো হাঁটি হাঁটি পা পা করে আজ ১৮ বছরে পদার্পণ করেছে। নানা চড়াই-উতরাই ও পথ অতিক্রম করে পত্রিকাটি গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে। সত্য প্রকাশে বাংলাদেশের আলোর বিকল্প নেই। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পত্রিকাটি মানুষের মন জয় করেছেন। বস্তুনিষ্ঠ সংবাদ, বহুল প্রচারিত, সত্য ও ন্যায়ের পক্ষে বাংলাদেশের আলো আপসহীন ও বদ্ধপরিকর।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণ উপলক্ষে চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে কেককাটা, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের আলো পত্রিকা প্রতিষ্ঠালগ্ন থেকেই পাঠক মহলে সারা জাগিয়েছে। যে কোনো পরিস্থিতিতে পত্রিকাটি জনগণের আস্থা অর্জনে সর্বদা কাজ করবে বলে বিশ্বাস করি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দৈনিক বাংলাদেশের আলো আরো এগিয়ে যাবে বলে মনে করি।

তিনি আরো বলেন, জাতি গঠনে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশ ও জনগণের উন্নয়নে সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে। সরকার গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের কল্যাণে বিশ্বাস করে। সে আস্থা নিয়ে রাষ্ট্রের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রার সারথি হয়ে দৈনিক বাংলাদেশের আলো বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করবে বলে আমি প্রত্যাশা করি। পাশাপাশি সংবাদ মাধ্যমটি উন্নয়ন সাংবাদিকতায় অনন্য উদাহরণ সৃষ্টি করবে বলেও আমার বিশ্বাস।

Model Hospital
বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণ উপলক্ষে চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চিত্রশিল্পী ও প্রশিক্ষক উদযাপন পরিষদের আহ্বায়ক অভিজিত রায়ের সভাপতিত্বে ও সাংস্কৃতিক ও নাট্যকর্মী আলমগীর হোসেন পাটোয়ারী- সাংবাদিক সবুজ গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জসিম মেহেদী, বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আল আমিন ভূঁইয়া, অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আশিক খান, চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রনি, সিসিডিএ চাঁদপুর সদর উপজেলা সমন্বয়ক নার্গিস আক্তার।

অনুষ্ঠানে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭ তম বর্ষপূর্তি উপলক্ষে জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিরা কেক কাটেন। অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital