বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:৩৫ পিএম
দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণ উপলক্ষে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় কেককাটা, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুর জেলা শাখার সভাপতি, বিশিষ্ট চিকিৎসক ডা. মোবারক হোসেন চৌধুরী।

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা, আলোচনা সভা ও আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকালে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় কেককাটা, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুর জেলা শাখার সভাপতি, বিশিষ্ট চিকিৎসক ডা. মোবারক হোসেন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত থাকতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। একটি পত্রিকার ১৮ বছর পূর্তি কেবল সময়ের হিসাব নয়; এটি ধারাবাহিকতা, দায়িত্ববোধ এবং সমাজের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। এমন একটি আয়োজনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।

তিনি বলেন, রচনা প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও প্রকাশভঙ্গি উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বই পড়া, লেখালেখির চর্চা এবং জ্ঞানার্জনের প্রতি আগ্রহ একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে সুশিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে। এ ক্ষেত্রে অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে সন্তানদের পড়াশোনা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিয়মিত উৎসাহ দেওয়ার।

Model Hospital

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা পুরস্কার পায়নি তাদের হতাশ হওয়ার কিছু নেই; অংশগ্রহণই সবচেয়ে বড় সাফল্য। নিয়মিত অনুশীলন, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে ভবিষ্যতে তারাই বড় সাফল্য অর্জন করবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভেতরের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে, যা ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; জ্ঞান, মূল্যবোধ ও সৃজনশীলতার সমন্বয়েই একজন মানুষ প্রকৃত অর্থে আলোকিত হয়। শিক্ষার্থীদের নিয়মিত বই পড়া, চারপাশ সম্পর্কে জানা এবং নিজের ভাবনাগুলো লেখার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সবশেষে তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সাংবাদিক ও নাট্যকর্মী আলমগীর হোসেন পাটোয়ারী ও সাংবাদিক সবুজ গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির এডভোকেট শাহজাহান খান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ, শহর যুবদলের যুগ্ন আহবায়ক জিয়া প্রধানীয়া, সিসিডিএ চাঁদপুর সদর উপজেলা সমন্বয়ক নার্গিস আক্তার, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত ইকরাম, সিনিয়র সহ সভাপতি এস এম সোহেল, মাজহারুল ইসলাম অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, কে এম মাসুদ, মিজানুর রহমান লিটন, বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আশিক খান, ক্রাইম অ্যাকশন নিউজের সম্পাদক ও প্রকাশক বিপ্লব সরকার।

অনুষ্ঠানে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭ তম বর্ষপূর্তি উপলক্ষে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিরা কেক কাটেন। অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital