বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সড়ক উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি এম এ হান্নান

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:২৯ পিএম
ফরিদগঞ্জে সড়ক উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি এম এ হান্নান

ফরিদগঞ্জে মানিকরাজ সড়কের কাজ উদ্বোধন করেছেন নবনির্বাচিত সাংসদ এমএ হান্নান।

চাঁদপুরের ফরিদগঞ্জে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ৫০০ মিটার একটি সড়ক পাকাকরণের উদ্বোধন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ ব্রিজ সংলগ্ন এলাকা থেকে কামালের দোকান পর্যন্ত এই সড়কের উদ্বোধন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণ (এইচবিবি) কর্মসূচির আওতায় বাস্তবায়িত হচ্ছে প্রকল্পটি।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরাঙ্গজেব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক শাহাবুদ্দিন শাবু পাটওয়ারী, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম নজু পাটওয়ারী, ফারুক আহমেদ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের সাব-ঠিকাদার ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিনও উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকরাজ ব্রিজ থেকে কামালের দোকান পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় ছিল, ফলে এলাকাবাসীকে ভোগান্তি পোহাতে হতো। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে এলে ২০২৫-২৬ অর্থবছরে সড়কটি পাকাকরণের জন্য ৪২ লাখ ২৬ হাজার ৪৭১ টাকা ব্যয়ে টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডার পায় মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এম এ হান্নান বলেন, বর্তমান সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। এই সড়ক নির্মাণের মাধ্যমে এলাকার মানুষের চলাচল সহজ হবে। তিনি ঠিকাদারকে সতর্ক করে বলেন, কাজের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে হবে, যাতে জনগণ সন্তুষ্টি প্রকাশ করতে পারে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।