বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে অসহায় পরিবারকে জামায়াতের ঘর প্রদান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:৩৩ পিএম
হাজীগঞ্জে অসহায় পরিবারকে জামায়াতের ঘর প্রদান
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির পক্ষ থেকে ইউনিয়নের চারিয়ানি প্রধানীয়া বাড়ির বাসিন্দা অসহায় মোঃ ইসমাঈল মিয়ার পরিবারের জন্য একটি নতুন ঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে অস্বচ্ছলতার কারণে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন ইসমাঈল মিয়া ও তার পরিবার। বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দের নজরে এলে তাদের উদ্যোগে নতুন ঘর নির্মাণের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে ডাঃ সাঈদুল হক পাটোয়ারীর সার্বিক তত্ত্বাবধানে দ্রুত সময়ের মধ্যে ঘরটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্বাদশগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর জনাব মোঃ মনির হোসেন, হাফেজ মোখলেসুর রহমান, শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।
এসময় তারা বলেন-সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করাই তাদের অন্যতম লক্ষ্য। তারা আরও বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
নতুন ঘর পেয়ে ইসমাঈল মিয়া ও তার পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital