বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে চিকিৎসায় অর্থ সহায়তা প্রদান দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১১:২৮ পিএম
শাহরাস্তিতে চিকিৎসায় অর্থ সহায়তা প্রদান দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দাদিয়াপাড়া গ্রামের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’ (DMKS)-এর উদ্যোগে এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি ১০ই এপ্রিল ২০২৬ (শুক্রবার) বিকেলে সংস্থার নিজস্ব কার্যালয়ে সোহাগ নামের এক ব্যক্তির কন্যার জরুরি চিকিৎসা ও অপারেশন বাবদ নগদ ১৭,৫০০/- (সতের হাজার পাঁচশত) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সংস্থার উপদেষ্টা জাকির হোসেন সোহাগ বলেন, “আমাদের লক্ষ্য হলো গ্রামের প্রতিটি মানুষের বিপদে পাশে দাঁড়ানো। সামান্য এই সহায়তা যদি একটি শিশুর জীবন বাঁচাতে ভূমিকা রাখে, তবেই আমাদের শ্রম সার্থক।”

অনুষ্ঠানে সংস্থার ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক গোলাম সরোয়ার রুবেল বলেন, “আর্ত-মানবতার সেবায় দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা সবসময় আপনাদের পাশে আছে এবং ইন শা আল্লাহ ভবিষ্যতেও থাকবে। আমরা চাই সমাজের বিত্তবানরা এই ধরণের মানবিক কাজে আরও এগিয়ে আসুক, যাতে কোনো মানুষ চিকিৎসার অভাবে কষ্ট না পায়।”

সংস্থার এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা মনে করেন, এ ধরণের সামাজিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠন করতে।

Model Hospital

উল্লেখ্য, দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা দীর্ঘ দিন ধরে এলাকায় শিক্ষা, স্বাস্থ্য এবং দুস্থ মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital