শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছাত্রদল নেতার উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে আন্ডারগ্রাউন্ড ড্রেন পরিষ্কার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:১৬ পিএম
ছাত্রদল নেতার উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে আন্ডারগ্রাউন্ড ড্রেন পরিষ্কার

চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্য ইচলী এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছেন পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক বারেক ভূঁইয়া। তার সরাসরি তদারকিতে আন্ডারগ্রাউন্ড ড্রেন পরিষ্কারের কাজ দ্রুত সম্পন্ন হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রবিবার (১২ এপ্রিল) সকালে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মালেক ভূঁইয়া সড়কে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এলাকাবাসীর অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হতো জলাবদ্ধতা, ফলে দুর্ভোগ পোহাতে হতো সাধারণ মানুষকে।

অভিযোগ পাওয়ার পরপরই বারেক ভূঁইয়া তাৎক্ষণিকভাবে পৌরসভা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পরিষ্কার কার্যক্রমের ব্যবস্থা করেন। পরে তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো কাজের তদারকি করেন, যাতে দ্রুত ও সঠিকভাবে ড্রেন পরিষ্কার সম্পন্ন হয়।

স্থানীয় বাসিন্দারা জানান,অনেকদিন ধরেই আমরা জলাবদ্ধতার সমস্যায় ভুগছিলাম। বারেক ভূঁইয়ার কাছে বিষয়টি জানালে তিনি দ্রুত ব্যবস্থা নিয়েছেন। তার এমন আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে।

Model Hospital

মিজান খান বাসিন্দা বলেন,এভাবে যদি জনপ্রতিনিধি ও তরুণ নেতারা এগিয়ে আসেন, তাহলে এলাকার সমস্যাগুলো দ্রুত সমাধান সম্ভব। আমরা তার প্রতি কৃতজ্ঞ।

এ বিষয়ে বারেক ভূঁইয়া বলেন,জনগণের ভোগান্তি কমানোই আমাদের দায়িত্ব। এলাকাবাসীর সমস্যার কথা শুনেই দ্রুত ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।

এ উদ্যোগের ফলে এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে এবং স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী আশা করছেন, এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হলে ভবিষ্যতে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে যাবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital