শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের এইচএসসি নির্বাচনী পুনঃ পরীক্ষার ফলাফল প্রকাশে পরামর্শ সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৯:৫৯ পিএম
চাঁদপুর ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের এইচএসসি নির্বাচনী পুনঃ পরীক্ষার ফলাফল প্রকাশে পরামর্শ সভা

চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের এইচ.এস.সি পুনঃ পরীক্ষার (নির্বাচনী) এর ফলাফল প্রকাশের জন্য করণীয় বিষয়ে পরামর্শমূলক সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের এইচএসসি পুনঃ পরীক্ষার (নির্বাচনী) এর ফলাফল প্রকাশের জন্য করণীয় বিষয়ে স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের অনুরোধে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সাথে পরামর্শমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২এপ্রিল) দুপুরে ২টায় অধ্যক্ষের কার্যালয়ে পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় কলেজ অধ্যক্ষ মো: নূর খানসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আন্দোলনরত অকৃতকার্য শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির প্রেক্ষিতে গঠিত ৬ সদস্যের স্বতন্ত্র রি-এক্সাম কমিটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে পুনঃপরীক্ষা গ্রহণ করে।

Model Hospital

পরীক্ষা চলাকালে সিসিটিভি তদারকি এবং প্রশাসন ও সাংবাদিকদের উপস্থিতিতে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, এ প্রক্রিয়ায় কলেজ কর্তৃপক্ষ বা কোনো শিক্ষক সরাসরি হস্তক্ষেপ করেন নি। পরবর্তীতে কমিটির সদস্য, প্রশাসনের প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ফলাফল চূড়ান্ত করা হয় এবং দ্রুত অনলাইন (সামাজিক যোগাযোগ মাধ্যম) ও স্থানীয় পত্রিকায় প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশগ্রহণকারীরা পরীক্ষার স্বচ্ছতা ও কমিটির নিরপেক্ষতায় সন্তোষ প্রকাশ করেন।

এদিকে চাঁদপুর প্রেস ক্লাব বরাবর পুনঃনির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে চিঠি প্রদান করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ কর্তৃপক্ষ। চিঠিতে উল্লেখ করা হয়, যে যথাযথ সম্মানপূর্বক আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর-এর ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ পুরনো প্রশ্নে ৩০০ নম্বরের পুনঃনির্বাচনী পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে।

উক্ত পরীক্ষায় মোট ১২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৬২ জন কৃতকার্য হয়েছে, ৫৮ জন অকৃতকার্য হয়েছে এবং নকলের দায়ে ৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

পরীক্ষাটি ৬ সদস্যবিশিষ্ট একটি কমিটির তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামীকাল কলেজের নিজস্ব ফেসবুক পেইজে ও স্থানীয় পত্রিকার মাধ্যমে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিষয়টি আপনার সদয় অবগতির জন্য উপস্থাপন করা হলো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital