বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহামায়াবাসীকে সাজ্জাদুল হক সোহাগের বাংলা নববর্ষের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১০:১০ পিএম
মহামায়াবাসীকে সাজ্জাদুল হক সোহাগের বাংলা নববর্ষের শুভেচ্ছা
বাংলা নতুন বছরের সূচনাকে ঘিরে দেশব্যাপী উৎসবমুখর পরিবেশের মধ্যেই চাঁদপুর সদর উপজেলার মহামায়া সহ চাঁদপুরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মহামায়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য ও সামাজিক সংগঠন মহামায়া ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক সোহাগ।
তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নতুন বছরের আগমনে সকল ভেদাভেদ ভুলে ঐক্য, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার আহ্বান জানাই।
নববর্ষের এই শুভক্ষণে তিনি চাঁদপুর সহ মহামায়া বাসীর শান্তি, সম্প্রীতি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি বাংলা সংস্কৃতির বিকাশ ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রসারে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনবে আনন্দ, সাফল্য ও কল্যাণের বার্তা। শেষে তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।