বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নিখোঁজের ১৭ ঘন্টা পর পুকুরের পানিতে মিলল দুই শিশুর নিথর দেহ

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৯:১৯ পিএম
চাঁদপুরে নিখোঁজের ১৭ ঘন্টা পর পুকুরের পানিতে মিলল দুই শিশুর নিথর দেহ
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) ইউনিয়নের ৯নং ওয়ার্ড হাসাদী গাজী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- ঐ বাড়ির মোহাম্মদ হাসান এর ছেলে আব্দুল আহাদ (৭)। অপর শিশুটি মাদারীপুর জেলার সাগর হোসেন এর ছেলে জুনায়েদ হোসেন (৯)।
স্বজনরা জানায়, সোমবার সকাল ১০টার পরে নিহত দুই শিশু খেলার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। পরে তাদের পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় দিনব্যাপী অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। তাদের এই চেষ্টা চালানোর একপর্যায়ে এদিন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে একটি শিশুর নিথর দেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে কিছুদূর সামনে আরেকটি শিশুরও লাশ ভেসে উঠতে দেখা যায়। তারা ধারণা করছেন, পুকুরে পানি কম থাকলেও একটি নৌকা ছিল। হয়তো ঐ নৌকায় উঠতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে আর ফিরে উঠতে পারেনি।
জানা যায়, নিহত শিশু জুনায়েদ হোসেনকে নিয়ে তার পরিবার এই বাড়িতে বাসা ভাড়া থাকতো। সে নিহত অপর শিশু আব্দুল আহাদের পার্শ্ববর্তী এক চাচীর বোনের ছেলে। একসঙ্গে দুই শিশুর এমন মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া।
বিষয়টি পরে মঙ্গলবার (১৪ এপ্রিল) চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে অবগত করলে অনুমতি সাপেক্ষে আব্দুল আহাদকে বিষ্ণপুর ও জুনায়েদ হোসেনকে মাদারীপুর নিজ বাড়িতে দাফন করা হয়। এবং এদিন সকালে ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন। নিখোঁজের প্রায় ১৭ ঘন্টা পর দুই শিশুর নিথর দেহ পানি থেকে উদ্ধার সত্যিই অনেক বেদনাদায়ক বলে জানান প্রতিবেশীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital