বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ঘনিয়ারপাড়ে জমজমাট বৈশাখী মেলা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১১:৪৩ পিএম
মতলব উত্তরে ঘনিয়ারপাড়ে জমজমাট বৈশাখী মেলা
চাঁদপুরের মতলব উত্তর ঐতিহ্যবাহী ঘনিয়ারপাড়ে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব উদযাপন-১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা কমপ্লেক্স মাঠে ঘনিয়ারপাড় যুবসমাজের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
উৎসবকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে পুরো এলাকা। মেলায় বিভিন্ন রকমের দোকানপাট বসে। খেলনা, মাটির তৈরি সামগ্রী, হস্তশিল্প, খাবারের স্টলসহ নানা আয়োজন দর্শনার্থীদের আকৃষ্ট করে। বিশেষ করে শিশু-কিশোরদের উপস্থিতিতে মেলাটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সহকারী অধ্যাপক ডা. বশির আহমেদ খান। তিনি বলেন, বৈশাখ আমাদের বাঙালির প্রাণের উৎসব। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন ও ছাত্রনেতা মোল্লা ইমন’সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা নূরনবী মোল্লা। সার্বিক সহযোগিতায় ছিল ঘনিয়ারপাড় যুবসমাজ।
আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের জনপ্রিয় ব্যান্ড সংগীত ‘দাগ’ শিল্পীগোষ্ঠী সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের নৃত্যশিল্পীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন। বৈশাখী এ আয়োজন ঘিরে দিনব্যাপী আনন্দ-উচ্ছ্বাসে মুখর ছিল পুরো এলাকা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital