বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আমিয়াপুরে বিবি ফাতেমা (রা.) মহিলা মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:৩৬ পিএম
আমিয়াপুরে বিবি ফাতেমা (রা.) মহিলা মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিয়াপুর হযরত বিবি ফাতেমা (রা.) মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ, দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য মোঃ আলমগীর সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা অপরিসীম। তিনি দাখিল পরীক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন সরকার, ৩নং সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এস এ হোসেন প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ শাহ আলম, ব্যবসায়ী ও সমাজসেবক ডা. মোঃ নজরুল ইসলাম, মোঃ মোবারক হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ কবির হোসেন সর্দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা মুফতি ফারুক আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইদুজ্জামান সরকার, আব্বাসউদ্দীন, সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে তাদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।