বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলী কামিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:৩৯ পিএম
শাহতলী কামিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ
চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার ২০২৬ইং সনের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথি মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বক্তব্যে বলেন, এ মাদরাসায় সুনাম রয়েছে। দিন দিন ছাত্রের পাশাপাশি ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটি খুবই ভালো দিক।এখানে শিক্ষার্থীরা ক্লাস ওয়ানে ভর্তি হলে এম এ পর্যন্ত পড়াশুনা করতে পারে। তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য এ মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ১৯০১সালে এ মাদরাসাটি শুরু করেন মরহুম হাজী ছমির উদ্দিন কারী সাহেব। ১৯৬৬সালে এ মাদরাসায় কামিল প্রতিষ্ঠা করেন আমার দাদা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব।
তিনি বলেন, এ অঞ্চলের মানুষদের সহযোগিতায় এ প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে। সকলের প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে। মাদরাসায় পড়ালেখার মান বৃদ্ধি করতে হবে। মাদরাসার ফলাফল ভালো করতে হবে, যাতে সুনাম ছড়িয়ে পড়ে। ছাত্রীদের মাদরাসায় আসার পথে কোন সমস্যা অনুভব হলে, তোমরা  অধ্যক্ষ ও শিক্ষকদের জানাবে। আমি আইনগত ব্যবস্থা গ্রহন করব। তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। শিক্ষার উন্নয়নে মাদরাসার কমিটি ও শিক্ষকবৃন্দ সব সময় কাজ করছে। ছাত্রীদের আমি আশস্ত করতে চাই, তোমরা মাদরাসায় উৎসাহ উদ্দিপনার মধ্যে আসবা।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করেছেন। শিক্ষার্থীদের মিড ডে মিল খুবই প্রশংসার দাবিদার। এতে বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীদের প্রতিদিন নাস্তা (ডিম, রুটি, কলা) ইত্যাদি নাস্তা দেওয়া হচ্ছে। সামনে তোমাদের দাখিল পরীক্ষা, তোমরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে মাদরাসার সুনাম বৃদ্ধি করবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।
মাদরাসার সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সহকারি অধ্যাপক প্রভাষক মোহাম্মদুল্লা, সহকারি অধ্যাপক মোঃ বেলায়েত হোসেন মিজি, আরবী প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, প্রভাষক মাওলানা নাজির হোসাইন, সিনিয়র শিক্ষক হাফেজ জহিরুল হক, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, সহকারি শিক্ষক মো: হাবিবুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা আনিসুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, , মাদরাসার সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারি শিক্ষক (শরীরচর্চা) মো: শরীফ হাওলাদার, হিসাব রক্ষক মো: শরীফুর রহমান খান, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, মাদরাসার অফিস সহকারি মো: রিয়াদ হোসেন, অফিস সহকারি মো: শরীফ খান, সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন ও সভাপতির বক্তব্য রাখেন,  শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।
পর সকাল ১১টায় উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী।
তিনি বলেন, এ বিদ্যালয়টি শিক্ষা বিস্তারে এলাকায় ভূমিকা রাখছে। তোমরা লেখাপড়ার পাশাপাশি সাধারণ জ্ঞান অর্জন করতে হবে৷ এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়াতে এলাকার মেয়েরা এখানে পড়ার সুযোগ পেয়েছে। সাবেক এমপি রাশেদা বেগম হীরা এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তোমরা ভালো রেজাল্ট করে পাশের প্রতিষ্ঠান জিলানী চিশতী কলেজে ভর্তি হবে।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন৷ তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের নাস্তার ব্যবস্থা চালু করেছেন।  ডিম, পাউরুটি দ, কলা দিচ্ছে৷ এতে ঝড়ে পড়া রোধ হচ্ছে৷ শিক্ষার মান উন্নয়নে কাজ করতে হবে। এ বিদ্যালয়ের ছাত্রীরা খুবই মেধাবী৷
এসময় উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, জিলানী চিশতী উবির প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন, ৩০ন্য মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ৷
শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: মনির হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital