আদর্শ স্কুল মতলবের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক দোয়া ও বিদায় সম্বর্ধনা
মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১০:০৬ পিএম
মতলব দক্ষিণ উপজেলার ইসলামিক সোসাইটি কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ স্কুল মতলবের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক দোয়া ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বার্ষিক দোয়া ও বিদায় সম্বর্ধনা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ইসলামিক সোসাইটির মতলবের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুর রহমান।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ধাপে সততা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। তোমরা অত্যন্ত মানবিক ও ˆনতিক শিক্ষা পেয়েছো।শিক্ষার্থীদের আলোকিত মানুষ রূপে গড়ে উঠবে। তোমরা বিদ্যালয়ের মধ্যে দিয়ে লেখাপড়ার ধারাবাহিকতা রক্ষা করে কলেজ জীবনে শিক্ষার মনোনিবেশ আরো বিকশিত করে ভালো ফলাফলে উন্নত শিক্ষা লাভ করে উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখবে।
তিনি আরও বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার বিকল্প নেই, ভাল ফলাফলের পাশাপাশি একজন আদর্শ চরিত্রের মানুষ হতে হবে| দীর্ঘদিন বিদ্যালয় জীবনে যা শিখেছেন তা ভবিষ্যতে কাজে লাগিয়ে দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখবেন। বিদায় মানে শেষ নয়, বরং নতুন এক উচ্চতর শিক্ষা জীবনের শুরু। আদর্শ স্কুল মতলব থেকে যে নৈতিক শিক্ষা তোমরা গ্রহণ করেছো, তা যেন আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগিয়ে আদর্শ নাগরিক হতে হবে| তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সালেহ্ আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো. আব্দুর রশিদ পাটওয়ারী, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. রফীক উল্লাহ হেলালী, মতলব প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ জাকির, ইসলামিক সোসাইটির সদস্য মো. নুরুজ্জামান মিয়াজী, সদস্য মো. শরীফ উল্লাহ পাটোয়ারী, সামছুন্নাহার হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আবু সাঈদ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মো. আবুল বাসার মিজি, মো. কবির হোসেন দেওয়ান, মো. মোজাম্মেল হক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন। ইংরেজিতে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন,১০ম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া আক্তার, ৯ম শ্রেণির শিক্ষার্থী মাহিমা আক্তার, উপস্থিত বক্তব্য রাখেন, ১০ম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান, বিদায় সম্বর্ধনা পাঠ করেন তাসপিয়া আক্তার, বিদায়ী বাণী পাঠ করেন মো. মিজানুর রহমান, ইসলামী সংগীত পরিবেশন করেন মো. ফাহিদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন শিক্ষার্থী নাফিসা আক্তার, কুরআনের বাংলা অর্থ তরজমা করেন তাসপিয়া আক্তার।
এ সময় সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।





