বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ম্যাক্সওয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড হাসপাতালের উদ্বোধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৮:৩১ পিএম
কচুয়ায় ম্যাক্সওয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড হাসপাতালের উদ্বোধন

কচুয়ায় ম্যাক্সওয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন,প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা, কচুয়া উপজেলা বিএনপির উত্তর অঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী।

কচুয়া উপজেলা-তে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে “ম্যাক্সওয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড” হাসপাতাল।
এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওমর ফারুক শাহিন-এর সভাপতিত্বে এবং ম্যাক্সওয়ান হাসপাতাল ফাউন্ডার ম্যানেজার মাস্টার সোলাইমান গাজী-এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা, কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উত্তর অঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা মোঃ আরিফ বিল্লাহ।
এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র এরিয়া ম্যানেজার কামাল হোসেন মৃধা, এম পিও লিডার প্রফেসর শাখাওয়াত হোসেন, লিডার শাহাদাত এবং কচুয়া শাখার চেয়ারম্যান মহিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে পলাশপুর জামে মসজিদ-এর ইমাম হাফেজ মাওলানা মামুনুর রশিদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
বক্তারা বলেন, কচুয়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে হাসপাতালের পক্ষ থেকে ‘হেলথ কার্ড’ চালুর ঘোষণা দেওয়া হয়। এ কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ স্বল্প খরচে উন্নত চিকিৎসা সুবিধা পাবেন।
হেলথ কার্ডধারীরা নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ে বিশেষ সুবিধা, অর্থ সাশ্রয়, দালালমুক্ত স্বাস্থ্যসেবা, বিভিন্ন বিশেষ প্যাকেজ এবং ডিসকাউন্ট সুবিধা ভোগ করতে পারবেন বলে জানান ম্যাক্স ওয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কর্তৃপক্ষ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।