বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইউপি সদস্য অপহরণ, আটকে রেখে নির্যাতন

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:০৭ পিএম
ফরিদগঞ্জে ইউপি সদস্য অপহরণ, আটকে রেখে নির্যাতন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক ইউপি সদস্যকে অপহরণের পর দীর্ঘ ৭ ঘণ্টা আটকে রেখে নির্যাতন চালিয়ে শেষে সড়কে ফেলে রেখে যায় অপহরণকারীরা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চাঁদপুর আদালতে থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হন বলে ইউপি সদস্য দাবি করেন।
ভুক্তভোগী শরীফ হোসেন পাটওয়ারী উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য।
তিনি জানান, গতকাল চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দিতে গেলে কোর্ট প্রাঙ্গন থেকেই ৮ থেকে ৯ জন যুবক তাকে জোরপূর্বক একটি যানবাহনে তুলে নিয়ে যায়।
পরবর্তীতে অপহরণকারীরা তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা তার কাছে টাকা এবং স্বাক্ষর করা চেক দাবি করে। একপর্যায়ে প্রাণভিক্ষা চাওয়ার পর রাত আনুমানিক ৮টার দিকে তাকে একটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
শরীফ হোসেন পাটওয়ারী বলেন, “কোর্ট প্রাঙ্গন থেকে আমাকে তুলে নিয়ে একটি মাঠে নিয়ে নির্যাতন করা হয়। তারা আমার কাছে টাকা ও চেক চাইছিল। আমি প্রাণভিক্ষা চাইলে পরে আমাকে ছেড়ে দেয়।”
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital