বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হৃদয় থেমে গেল প্রবাসে, জান্নাতুল বাকীতে চিরনিদ্রায় হাজীগঞ্জের শরিফ

সাইফুল ইসলাম সিফাত প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:৩৭ পিএম
হৃদয় থেমে গেল প্রবাসে, জান্নাতুল বাকীতে চিরনিদ্রায় হাজীগঞ্জের শরিফ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়াইন ছৈয়াল বাড়ির সন্তান, সৌদি প্রবাসী শরিফ আর ফিরলেন না নিজের জন্মভূমিতে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১০ এপ্রিল সকালে প্রবাসে ডরমেটরিতে ইন্তেকাল করেছেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শুক্রবার (১৭ এপ্রিল) বাদ ফজর পবিত্র মসজিদে নববীতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মহানবী (সা.)-এর শহর মদিনার ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বাকীতে তাকে দাফন করা হয় যা প্রতিটি মুসলমানের কাছে এক পরম সৌভাগ্যের স্থান।

মৃত শরিফ, হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের মৃত আব্দুল মমিনের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন ৩ সন্তানের জনক এবং স্ত্রীসহ একটি ছোট পরিবারের অবলম্বন। ৩ ভাই ও ১ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

পরিবার সূত্রে জানা যায়, প্রথমে মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছিল। কিন্তু শেষ পর্যন্ত মা ও স্ত্রীর ইচ্ছায় তাকে জান্নাতুল বাকীতেই দাফন করার সিদ্ধান্ত নেয় পরিবার।

Model Hospital

এ বিষয়ে শরিফের মেঝো ভাই মাসুদ বলেন, “আল্লাহর ইচ্ছায় ভাই সেখানে মারা গেছে। আমরা মরদেহ দেশে আনার জন্য কাগজপত্র জমা দিচ্ছিলাম। হঠাৎ মা ও ভাবি জান্নাতুল বাকীতে দাফনের ইচ্ছা প্রকাশ করেন। সেই ইচ্ছা পূরণ করতেই ভাইকে সেখানে দাফন করা হয়েছে।”

তিনি আরও জানান, প্রবাস জীবনে শরিফ অনেক কষ্ট করেছেন। সৌদি আরবে একটি সাপ্লাই কোম্পানিতে কাজ করতেন তিনি।
“অনেক সময় না খেয়েও থেকেছে, কিন্তু কখনো পরিবারের কাছে কষ্টের কথা বলেনি” কণ্ঠ ভারী হয়ে আসে ভাইয়ের।

প্রবাসে স্বপ্ন গড়তে গিয়ে না-ফেরার দেশে চলে যাওয়া এই মানুষটির মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তার রেখে যাওয়া স্মৃতি, সংগ্রাম আর ত্যাগ আজও কাঁদাচ্ছে প্রিয়জনদের।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital