বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এখনি প্রস্তুতি নিতে হবে : এমপি মানিক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:৫৯ পিএম
নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এখনি প্রস্তুতি নিতে হবে : এমপি মানিক

পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং
পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে কলেজে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি আরও বলেন, একজন শিক্ষার্থী শুধু ভালো ফলাফলের মাধ্যমেই নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণের মাধ্যমেও নিজেকে গড়ে তোলে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজের মনোভাব, আত্মবিশ্বাস ও দেশপ্রেম জাগ্রত করে।

Model Hospital

তিনি আরও বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তিনির্ভর। তাই শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, প্রযুক্তি দক্ষতা এবং সৃজনশীল চিন্তাভাবনায় এগিয়ে থাকতে হবে। মাদক, সাইবার অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে নিজেদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা একজন শিক্ষার্থীকে সুস্থ মনন ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে, যা ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই দেশের আগামী দিনের নেতৃত্ব দেবে তাই নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম এবং চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, কলেজের অধ্যক্ষ লে. মো. শোয়ায়েব এবং বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী পর্বের আহ্বায়ক মুজিবুর রহমান পাটোয়ারী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাবিবুর রহমান পাটোয়ারী।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপি সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে কলেজের বিএনসিসি, রেড ক্রিসেন্ট, স্কাউট ও ব্যান্ডদলের সদস্যরা কুচকাওয়াজ প্রদর্শন করেন, যা উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital