বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:৩৬ পিএম
মতলবে মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১নং পশ্চিম ফতেপুর মান্দারতলী মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক  বিদায়, মিলাদ ও দোয়ার অনুষ্ঠান -২০২৬ শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় চত্বরে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। পবিত্র কোরআন খতম সকাল ৯ ঘটিকায়,  আলোচনা সভা সকাল ১০ টায়‌ এবং মিলাদ ও দোয়ার অনুষ্ঠান   বেলা ১২:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয় ।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বকর । সহকারী প্রধান  শিক্ষক রেহান উদ্দিন ও সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলাম এর পরিচালনায় বিদায়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব মোঃ সিরাজুল মুনির।
বিশেষ অতিথি  বক্তব্য রাখেন-  সৈয়দ আহমদ বাদল পরিচালক পরিকল্পনা উন্নয়ন বিষয়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়,  ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, আব্দুর রব নাঈম, দেওয়ান সাইফুল্লাহ, দেওয়ান মামুনুর রশিদ, প্রফেসর ডাঃ দেওয়ান আসাদুল্লাহ, তাজ আহমেদ বাবু, দেওয়ান আশিক, মন্জুর আহমেদ।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেয় তামিম আহমেদ, নাজমুল হাছান এবং ফাহমিদা নওরিন ও অধ্যয়নরত শিক্ষার্থীদের  ৬ষ্ঠ শ্রেণী থেকে  ১০ম শ্রেনীর মধ্যে  লামিয়া আক্তার তিশা। মানপত্র পাঠ করেন ১০ম শ্রেনির শিক্ষার্থী নুসরাত জাহান তানহা এবং বিদায়ী শিক্ষারর্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন সাইয়্যেদা সুলতানা।
বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথি বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।