শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ফার্মেসীতেই হচ্ছে হাড়ভাঙা রোগীর চিকিৎসা: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:২৪ পিএম
চাঁদপুরে ফার্মেসীতেই হচ্ছে হাড়ভাঙা রোগীর চিকিৎসা: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২০ এপ্রিল) চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সড়ক, প্রেস ক্লাব রোড ও কালিবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে মিথ্যা ডক্টর পরিচয় দিয়ে ফার্মেসীতে বসিয়ে হাড়ভাঙা রোগীর প্লাস্টার করা, বিভিন্ন ঔষধ প্রেসক্রাইভ করা এবং ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে নিউ মা ফার্মেসী কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ফার্মেসীর মালিক প্রভাত চন্দ্র সুত্রধরের সহায়তায় ডা. মিলন সরকারের চেম্বারের সহকারী চিন্ময় নকরেক মরিয়াম বেগম নামক একজন মহিলার হাড় ভাঙ্গার প্লাস্টার করেন। জরিমানা আরোপের পাশাপাশি রোগীর কাছ থেকে নেওয়া ঔষধ ও প্লাস্টার খরচ বাবদ ২ হাজার ৭০০ টাকা রোগীকে ফেরত প্রদান করা হয় এবং সরকারি হাসপাতালে চিকিৎসার পরামর্শ প্রদান করা হয়েছে।
এছাড়াও উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে কাসমিরি সুইটস এন্ড লাইভ বেকারি কে ১০ হাজার টাকা এবং মিষ্টিতে পোকা পড়ে থাকা ও যথাযথভাবে মিষ্টি সংরক্ষণ না করায় কৃষ্ট ক্যাফে মিষ্টি কে ৬ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ৬৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান। চাঁদপুর জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং চাঁদপুর জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উক্ত প্রতিষ্ঠানের মালিকগণ জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করার পাশাপাশি পূণরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এছাড়াও এদিন অন্যান্য প্রতিষ্ঠানেও সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital