শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে এসএসসি পরীক্ষা সম্পন্ন ও গ্রহণের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:৫৯ পিএম
হাজীগঞ্জে এসএসসি পরীক্ষা সম্পন্ন ও গ্রহণের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। সারাদেশে সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে অনুষ্ঠিত এই পরীক্ষায় হাজীগঞ্জে মোট ৪ হাজার ৫৮১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আর পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণ ও সম্পন্ন করার লক্ষ্যে সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে উপজেলা ই-সেন্টারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাজুল ইসলাম হাওলাদার ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম প্রমুখ।
সভায় জানানো হয়, প্রতিটি কেন্দ্রে একজন করে কেন্দ্র সচিব ছাড়া ৫ সদস্য বিশিষ্ট কমিটি দায়িত্ব পালন করবেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপসিস্থিতির পাশাপাশি কেন্দ্রের নিরাপত্তায় ক্লোজসার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসন, বোর্ড ও শিক্ষা অফিসের কর্মকর্তারা কেন্দ্র ভিজিট করবেন।
উপজেলার ৯টি কেন্দ্রে ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা, ৩টি কেন্দ্রে ১ হাজার ১৭১ জন দাখিল ও ২টি কেন্দ্রে ৪৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী’সহ অন্যান্য সরকারি কর্মকর্তা, কেন্দ্র সচিব, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital