শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃত্তি প্রদান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:৩৬ পিএম
হাজীগঞ্জে প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃত্তি প্রদান অনুষ্ঠিত

হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা সনদ ও অর্থ বিতরণ।

চাঁদপুরের হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা সনদ ও অর্থ বিতরণ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সদন বিতরণ করেন প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের চাঁদপুর জেলা সভাপতি ও চাঁদপুর আল আমনি মডেল মাদরাসার অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুম।

বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের জেলা সেক্রেটারী এবং নরসিংদী জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা মুহাদ্দিস জিল্লুর রহমানের সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আহমাদুল্লাহ চাঁদপুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদরসার অধ্যক্ষ মওলানা মিজানুর রহমান, প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের জেলা সাংগঠনিক সম্পাদ মাওলানা মুজাম্মিল হোসাইন আনসারী ও মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।

এসময় প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠান পরিচালক, অভিভাবক, শিক্ষার্থী বিন্দ উবুসি ছিলেন ।

Model Hospital

প্রসঙ্গত, বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের অধীনে চাঁদপুর জেলায় দুটি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তার মধ্যে অন্যতম ছিল হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র। এই কেন্দ্রে প্রায় ছয় প্রতিষ্ঠান থেকে দুই শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে ট্যালেন্ট ফুলে ১৯জনসহ সাধারণ গ্রেটে সর্বমোট ৭৫ জনকে বৃত্তি প্রদান করা হয়।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের নাম হল : হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসা, দোয়ালিয়া তালিমুল কুরআন নূরানী দাখিল মাদ্রাসা, আয়েশা সিদ্দিকা নুরানী হাফিজিয়া মাদ্রাসা, তালিমুল কুরআন মডেল মাদ্রাসা, হাজিগঞ্জ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital