বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এসএসসি পরীক্ষার প্রথম দিনে শিক্ষামন্ত্রীর উপজেলায় অনুপস্থিত ৮৩ জন

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:৫৮ পিএম
এসএসসি পরীক্ষার প্রথম দিনে শিক্ষামন্ত্রীর উপজেলায় অনুপস্থিত ৮৩ জন

কচুয়ায় সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় দিচ্ছেন শিক্ষার্থীরা।

শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে চাঁদপুরের কচুয়ায় শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে উপজেলার ১২টি কেন্দ্রে সর্বমোট ৮৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

​​মঙ্গলবার অনুষ্ঠিত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নিজ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিল ৮৩ জন পরীক্ষার্থী।

এসএসসির বাংলা (আবশ্যিক) এবং দাখিলের কুরআন মাজিদ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল মোট ৩ হাজার ৫৪৩ জন পরীক্ষার্থীর। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩ হাজার ৪৬০ জন। অনুপস্থিত ৮৩ জনের মধ্যে এসএসসি ও দাখিল উভয় পর্যায়ের পরীক্ষার্থী রয়েছে।

​উপজেলার ১২টি পরীক্ষাকেন্দ্রেই ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্র সচিবদের তদারকিতে প্রতিটি পরীক্ষা কক্ষ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

Model Hospital

​পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ​মাহমুদুল হাসান (রাসেল), ​নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ও নাইমা আফরোজ। এছাড়া প্রশাসনের গঠন করা বিশেষ ভিজিলেন্স টিম দিনভর বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করেন। কেন্দ্রগুলোতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া বহিরাগত কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি।

​​সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা। সরকারের এই কঠোর ও স্বচ্ছ পদক্ষেপকে তারা সাধুবাদ জানিয়েছেন। পুরো পরীক্ষা সময়জুড়ে এমন সুন্দর পরিবেশ বজায় থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital