বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১২:৩৮ এম
শাহরাস্তিতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু
শাহরাস্তি উপজেলায় অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে উপজেলার ৯টি কেন্দ্রে মোট ২ হাজার ৭৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
অনুপস্থিত ছিল ১১৮ জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় তিন বিভাগে মোট ২ হাজার ৯১০ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল।
তথ্য অনুযায়ী, এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ৬টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট ২ হাজার ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ২৫ জন অংশগ্রহণ করেছে। অনুপস্থিত ছিল ৪৪ জন।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় উপজেলার ২টি কেন্দ্রে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ে ৬৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এ বিভাগে অনুপস্থিত ছিল ২৭ জন।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উপজেলার ১টি কেন্দ্রে বাংলা-২ বিষয়ে মোট ৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০ জন অংশ নেয়। অনুপস্থিত ছিল ৩ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আলী আশরাফ খান স্বাক্ষরিত তথ্যে জানানো হয়েছে, পরীক্ষার প্রথম দিনে কোনো কেন্দ্রেই পরীক্ষার্থী বা পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন (ইউএনও) বলেন, শাহরাস্তি উপজেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষাগুলো সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে কঠোর নজরদারি রাখা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। পরীক্ষার্থীরা যাতে নির্ভয়ে ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা দিতে পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আশা করছি, পরীক্ষার পুরো সময়জুড়ে একইভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং সব পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital