বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়ার মাহফিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:১০ পিএম
চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়ার মাহফিল

শুক্রবার (২৪ এপ্রিল) ৭ নং ওয়ার্ডের মাদ্রাসা রোড লঞ্চঘাট রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া জামে মসজিদে চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে অসুস্থ নেতাকর্মী, মৃত নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সার্বিক কল্যাণ কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) ৭ নং ওয়ার্ডের মাদ্রাসা রোড লঞ্চঘাট রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া জামে মসজিদে ৭ নং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়ায় ৭ নং ওয়ার্ডের কৃতি সন্তান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও তিনবারের কমিশনার আলী আহম্মেদ সরকারের সুস্থতা কামনা করা হয়, যিনি বর্তমানে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির সরকারের সহধর্মিনী, যিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন, এবং বিএনপি নেতা শিবির ছৈয়াল, যিনি হাত ভেঙে চিকিৎসাধীন আছেন তাদের সকলের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এছাড়াও ৭ নং ওয়ার্ড বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে ওয়ার্ডের অসুস্থ ব্যক্তিবর্গ এবং সমগ্র এলাকাবাসীর শান্তি, সুস্থতা ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Model Hospital

৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি- মোস্তফা মাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি- আক্তার হোসেন মাঝি ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

এসময় আরও উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital