শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রাতে ‘জ্বীনে’ নিয়ে যাওয়ার পর পুকুরে মিললো শিশুর লা/শ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:১৫ পিএম
রাতে ‘জ্বীনে’ নিয়ে যাওয়ার পর পুকুরে মিললো শিশুর লা/শ

৪৫ দিন বয়সী শিশুকে মায়ের অনুপস্থিতিতে জ্বীনে নিয়ে যাওয়ার পর সকালে তার নিথর দেহ মিললো বাড়ির পাশের পুকুরে।

ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামে শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) রাতে ঘটে। সংবাদ পেয়ে শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ সূত্র ও স্থানীয় সূত্র এবং ইউপি সদস্য আ. হামিদ তপাদার জানান, পাইকপাড়া উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শাশিয়ালি গ্রামের মিজি বাড়ির নাজির হোসেনের স্ত্রী রহিমা বেগম শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) রাত তিনটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যান। ফিরে এসে দেখেন বিছানায় থাকা ৪৫ দিন বয়সী শিশু সন্তান ইমন মিজি নেই। ‘সন্তান কই’ এমন প্রশ্নের জবাবে তার স্বামী রাজির হোসেন জানান, কালো বোরখা পরা জ্বীনের মত দৃশ্যমান একজন মহিলা এসে তার সন্তানকে নিয়ে গেছে। তাৎক্ষণিক তারাসহ বাড়ির লোকজন শিশুর খোঁজে নেমে পড়ে। পরে সকালে শিশু ইমন মিজির লাশ বাড়ির পাশের পুকুরে খুঁজে পান।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পানিতে শিশুর লাশ পাওয়ার সংবাদে ঘটনাস্থল পুলিশ যায়। কোনো অভিযোগ না থাকায় শিশুর লাশ পোস্ট মর্টেম করা হয়নি।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital