হাজীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৯ আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:০৯ পিএম
চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, পৃথক অভিযান চালিয়ে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ৯ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মকিমাবাদের তানভীর আহাম্মেদ ভেলা ও হৃদয় (২০), টোরাগড়ের মো. রাকিব ও মো. স্বপন (৩৩), একই এলাকার ইদ্রিস সর্দার বাড়ীর মো. স্বপন, দেশগাঁওয়ের মজিবুর রহমান স্বপন (৫০), সুহিলপুরের ইকবাল হোসেন জনি (২০), টোরাগড়ের মো. রবিউল ইসলাম এবং রান্ধুনীমূড়ার মো. ফরহাদ হোসেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বের গ্রেফতারি পরোয়ানা ছিল। তাদেরকে রবিবার যথাযথ পুলিশ এস্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পৃথক এ অভিযানে অংশগ্রহণ করেন, হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) নুর মোহাম্মদ, এসআই (নিঃ) মোরাদ হোসেন, এসআই (নিঃ) নুরে আলম, এএসআই (নিঃ) মনির হোসেন মুন্না, এএসআই (নিঃ) আব্দুল হান্নান, এএসআই (নিঃ) মো. মোস্তফা মাজেদ বিন রশিদ ও এএসআই (নিঃ) দীলিপ চন্দ্র দাসসহ সঙ্গীয় ফোর্স।






