বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছাগল পালন স্বল্প পুঁজিতে আয় বৃদ্ধির একটি টেকসই মাধ্যম : ইউএনও জামিউল হিকমা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:১২ পিএম
ছাগল পালন স্বল্প পুঁজিতে আয় বৃদ্ধির একটি টেকসই মাধ্যম : ইউএনও জামিউল হিকমা

চাঁদপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমা।

চাঁদপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল-এর উদ্যোগে এ ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জ্যোতির্ময় ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের এ ধরনের সমন্বিত উদ্যোগ কেবল সহায়তা প্রদানেই সীমাবদ্ধ নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠীকে টেকসইভাবে স্বাবলম্বী করে তোলাই এর মূল লক্ষ্য। প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, ছাগল পালন স্বল্প পুঁজিতে অধিক লাভজনক হওয়ায় এটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর জন্য আয়ের বাস্তবসম্মত ও কার্যকর একটি মাধ্যম হতে পারে।

Model Hospital

তিনি বলেন, প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে অত্যন্ত কার্যকর। ছাগল পালন স্বল্প পুঁজিতে আয় বৃদ্ধির একটি টেকসই মাধ্যম। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে এ প্রকল্পের সুফলভোগীরা স্বাবলম্বী হয়ে উঠবেন বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, সরকার চায় দেশের প্রত্যন্ত অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীও উন্নয়নের মূলধারায় যুক্ত হোক। এ ধরনের সহায়তা তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং পারিবারিক আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, নিয়মিত পরিচর্যা, টিকাদান এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এ সহায়তাকে আয়বর্ধক সম্পদে রূপান্তর করা সম্ভব। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট দপ্তরকে সুফলভোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও তদারকি অব্যাহত রাখার নির্দেশনা দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’ বাপ্পি দপ্ত রনি।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital