বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় মুয়াজ্জিন আটক

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:১৭ পিএম
ফরিদগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় মুয়াজ্জিন আটক
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. দেলোয়ার হোসেন (৭২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ভোটাল মুন্সী বাড়ির বাসিন্দা ও স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।
রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ভোটাল এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুর পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্ত দেলোয়ার হোসেন প্রতিবেশী শিশুটিকে (নাতনি) বিস্কুটের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। পরে সেখানে শিশুটির ওপর নির্যাতন চালানো হয় বলে পরিবারের অভিযোগ।
এদিকে ধর্ষক দেলোয়ার হোসেন ধর্ষনের বিষয়ে সত্যতা শিকার করে বলেন, আমি ভূল করেছি।
এ বিষয়ে প্রতিবেশী খোরশেদ আলমসহ একাধিক ব্যক্তি জানান, ধর্ষক দেলোয়ার ইতিপূর্বে আরও কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। তার হাত থেকে শুধু শিশু নয়, গরু-ছাগল এমনকি কুকুরও রক্ষা পায়নি।
শিশুর মা জানান, ধর্ষক দেলোয়ার মসজিদের বেতনের টাকা আনতে আমাদের ঘরে আসে আমি রান্না ঘরে ছিলাম। আমি বলেছি আমার কাছে টাকা নাই, আপনি চলে যান আমি টাকা আসলে পাঠিয়ে দেবো। উনি যাওয়ার সময় পাশের ঘরে আমার মেয়ে ছিলো, সেখান থেকে মেয়েকে নিয়ে গেছে। যখন দেখলাম আমার মেয়ে নাই তখন আমি মেয়েকে খুজতে বের হই, গিয়ে দেখতে পাই ধর্ষকের ঘর থেকে আমার মেয়ে বের হয়ে খুড়িয়ে খুড়িয়ে আসতেছে। আমি মেয়েকে জিজ্ঞেস করলাম কি হইছে, মেয়ে বলে দুদু আমাকে বিস্কুট দিবে বলে ঘরে নিয়ে গেছে, সেখানে আমাকে ব্যাথা দিয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে সত্যতা পেয়েছি এবং তাৎক্ষণিক পুলিশকে অবহিত করছি। পুলিশ তাকে আটক করেছে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, ধর্ষণের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং ধর্ষক আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital