শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের বিতর্কিত প্রকৌশলীকে এবার দুদকের তলব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ২:০১ পিএম
হাজীগঞ্জের বিতর্কিত প্রকৌশলীকে এবার দুদকের তলব
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবির, তাঁর স্ত্রী ও দুই সন্তানের ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের সম্ভাব্য অবৈধ সম্পদের তথ্য যাচাইয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, গত ৬ এপ্রিল পিরোজপুর জেলা কার্যালয়ের অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপসহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল স্বাক্ষরিত এক চিঠিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদর দপ্তরের কাছে ইকবাল কবির ও তাঁর পরিবারের সদস্যদের আর্থিক তথ্য চাওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কাছেও তাঁদের ব্যাংক হিসাবসংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
তলব করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইকবাল কবিরের স্ত্রী নোশিন তাবাসসুম এবং তাঁদের দুই সন্তান—রইন রবাহ ও আনাইয়া মাহ্ নূর।
দুদক সূত্রে আরও জানা যায়, হাজীগঞ্জে যোগদানের আগে ইকবাল কবির পিরোজপুরের নলছিটি উপজেলায় কর্মরত ছিলেন। ওই সময় ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে সেখান থেকে স্ট্যান্ড রিলিজ করা হয়। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।
ইকবাল কবির ঝিনাইদহ সদর উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরাপপুর এলাকার বাসিন্দা। তিনি রইস উদ্দিন মোল্লার ছেলে।
এদিকে হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলি গ্রামে একটি সড়ক নির্মাণকাজে ধীরগতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। স্থানীয়রা একাধিকবার বিষয়টি জানালেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ তৈরি হয়।
একপর্যায়ে শতাধিক এলাকাবাসী তাঁর কার্যালয়ে গিয়ে তাঁকে ঘেরাও করে রাখে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি নিজ কার্যালয়ের বাথরুমে আশ্রয় নেন বলে জানা গেছে।
দুদকের অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে ইকবাল কবির ও তাঁর পরিবারের ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য যাচাই-বাছাই চলছে।
বর্তমানে ইকবাল কবির রাজধানী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ধানমন্ডি এলাকার ক্রিসেন্ট রোডের ফ্ল্যাট ৪/এ-তে পরিবার নিয়ে বসবাস করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital