বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে চিকিৎসাধীন হামে আক্রান্ত ৪৩ শিশুর মূল্যবান অ্যান্টিবায়োটিক ইনজেকশনের ব্যবস্থা করলেন মোশারফ হোসাইন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৯:২৮ পিএম
চাঁদপুরে চিকিৎসাধীন হামে আক্রান্ত ৪৩ শিশুর মূল্যবান অ্যান্টিবায়োটিক ইনজেকশনের ব্যবস্থা করলেন মোশারফ হোসাইন

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত শিশু-রোগীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত রাখলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন।

২৯ এপ্রিল বুধবার দুপুরে তাঁর উদ্যোগে হাসপাতালে চিকিৎসাধীন ৪৩ জন হামে আক্রান্ত শিশু-রোগীর জন্য প্রয়োজনীয় মূল্যবান অ্যান্টিবায়োটিক ইনজেকশনের ব্যবস্থা করা হয়। সরকারি বরাদ্দ না থাকায় রোগীর স্বজনদের এই ইনজেকশনটি বাইরে থেকে কিনতে হচ্ছিল। যা দরিদ্র পরিবারগুলোর জন্য ছিল বড় দুশ্চিন্তার কারণ।

জানা যায়, বুধবার সস্ত্রীক হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আলহাজ্ব মোশারফ হোসাইন। এমন সময় মতলব উত্তর থেকে একজন অসহায় পিতা হামে আক্রান্ত মেয়ের চিকিৎসার জন্য তাঁর কাছে সহযোগিতা চান। মানুষের মুখে মানবিক কাজের কথা শুনেই ওই পিতার এখানে এই ছুটে আসা।

ঘটনা শুনে এক মুহূর্ত দেরি না করে মোশারফ হোসাইন দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ছুটে যান। সেখানে তৃতীয় তলায় হামে আক্রান্ত শিশু রোগীদের ইউনিটে গিয়ে, দায়িত্বরত নার্স, চিকিৎসক এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তারা জানান, এখানে ভর্তি রোগীরা বিনামূল্যে হামের চিকিৎসা সেবা পাচ্ছে। তবে সরকারি সরবরাহ না থাকায় কিছু দুটি ইনজেকশন রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে।

Model Hospital

পরিস্থিতি বুঝে তিনি তাৎক্ষণিকভাবে ইউনিটে ভর্তি সব শিশু-রোগীর সাত দিনের ইনজেকশনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। পরে তাঁর প্রচেষ্টায় একটি সরকারি আর্থিক সেবামূলক প্রতিষ্ঠান এগিয়ে আসে এবং ইনজেকশন সরবরাহের দায়িত্ব গ্রহণ করে। এতে স্বস্তি ফিরে আসে অসহায় পরিবারগুলোর মাঝে।

উপস্থিত স্বজনরা আবেগাপ্লুত হয়ে মোশারফ হোসাইনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় দোয়া করেন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই যে প্রকৃত নেতৃত্বের পরিচয়, এই উদ্যোগে যেন তারই উজ্জ্বল প্রমাণ মিললো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।