বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে কৃষি রূপান্তরে ‘পার্টনার’ প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস উদ্বোধন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১১:১৮ পিএম
শাহরাস্তিতে কৃষি রূপান্তরে ‘পার্টনার’ প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস উদ্বোধন
কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে আধুনিক ও বাণিজ্যিক কৃষি সম্প্রসারণে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শাহরাস্তির আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি বিস্তার এবং কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব নাজিয়া হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তরে নিরলসভাবে কাজ করছে। ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকরা কেবল উৎপাদক হিসেবেই নয়, সফল উদ্যোক্তা হিসেবেও গড়ে উঠবে। নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্য নিশ্চিতের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে এই প্রকল্প ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানের দ্বিতীয়  সেশন এর প্রধান অতিথি   হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুরের উপ-পরিচালক মোহাম্মদ আবু তাহের। তিনি বলেন, বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জের মুখে রয়েছে। কৃষি উৎপাদনে বিদ্যমান অসংগতি দূরীকরণে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ সেই প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ অংশ।
এ কর্মশালায় অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগের মাধ্যমে কৃষক-কৃষাণী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপকৃত হবেন। এর ফলে দেশে নিরাপদ ও অর্গানিক খাদ্য উৎপাদন বাড়বে এবং কৃষক আর্থিকভাবে আরও স্বাবলম্বী হবে।উপজেলা কৃষি অফিসার ড. মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে কম খরচে অধিক ফলন পাওয়া যায় এবং উৎপাদিত পণ্যের কার্যকর বাজারজাতকরণ নিশ্চিত করা যায়—ফিল্ড স্কুল কংগ্রেসের মাধ্যমে কৃষকদের সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। আধুনিক চাষাবাদ পদ্ধতির সঙ্গে মাঠপর্যায়ের অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইউনুস পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ সাইফুর হাসান আলামিন, অতিরিক্ত উপপরিচালক (পিপি) মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহতেশামুল হক গণি, ওলামাদল বিএনপি শাহরাস্তির সভাপতি মোস্তাফিজুর রহমান, চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়েদুল কবির বাহাদুর,  মেহের দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন , মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসরাত জাহান, উপ সহকারী কৃষি অফিসার মোঃ মকবুল হোসেন,গণমাধ্যম কর্মী, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।এতে আরো  বিভিন্ন ইউনিয়নের পিএফএস সদস্য, নন-পিএফএস কৃষক, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
বক্তারা উন্নত বীজ ব্যবহার, আধুনিক সেচ ব্যবস্থাপনা এবং বিষমুক্ত সবজি চাষে কৃষকদের উৎসাহিত করেন।
উল্লেখ্য, প্রকল্পের আওতায় উপজেলার ১২টি ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়নে প্রশিক্ষিত কৃষক দল গঠনের মাধ্যমে একটি টেকসই ও লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital