বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রীকে নিয়ে গুজব ছড়ানো ব্যক্তিদের বিচারের দাবিতে কচুয়া পৌর বিএনপি’র সংবাদ সম্মেলন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:২০ পিএম
শিক্ষামন্ত্রীকে নিয়ে গুজব ছড়ানো ব্যক্তিদের বিচারের দাবিতে কচুয়া পৌর বিএনপি’র সংবাদ সম্মেলন

শিক্ষামন্ত্রীকে মিথ্যা গুজব ছড়ানো ব্যক্তিদের বিচারের দাবিতে কচুয়ার পৌর বিএনপি’র সংবাদ সম্মেলন।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও কচুয়ার সংসদ সদস্য ড.আনম এহছানুল হক মিলনের সংসদ নির্বাচনকালীন একটি বক্তব্যকে এডিটিং করে খন্ড ভিডিও বানিয়ে ফেক আইডি খুলে ফেসবুক ও মিথ্যা অপ-প্রচার করে গুজব রটানোর ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পৌর বিএনপি ও সহযোগী সংগঠন।

বৃস্পতিবার সকালে কচুয়া বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের কে নিয়ে সংবাদ সম্মেলন করেন।

এসময় সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটওয়ারী লিখিত বক্তব্যে বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে সারাদেশব্যাপী নিরলসভাবে কাজ করছেন শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রী শিক্ষার কার্যক্রম নিয়ে বাংলাদেশসহ আন্তর্জাতিক ভাবে ব্যাপক সুনাম অর্জন করেছেন। মন্ত্রীর এই সাফল্য অর্জন দেখে জাতীয় ও স্থানীয় একটি কুচক্রী মহল উনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।

বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি প্রচারণার বক্তব্য ‘নামাজ, রোজা, হজ্জ, যাকাত ছাড়া বেহেস্তে যাওয়া যাবে না’ এমন একটি পুরনো বক্তব্যকে এডিট (কাট-সাট) করে বিভিন্ন ফেক আইডি খুলে মিথ্যা অপ-প্রচার ও গুজব ছড়ানো হচ্ছে যা অত্যন্ত নিন্দনীয়। এই অপ-প্রচারের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Model Hospital

তিনি আরো বলেন, এই ধরনের ফেক আইডি গুলো তদন্তের মাধ্যমে সনাক্তের পাশাপাশি ওই আইডি ব্যবহারকারীকে দ্রুত গ্রেফতার করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে এ ঘটনায় ওই আইডির বিরুদ্ধে উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হাবিবুর নবী সুমন বাদী হয়ে মঙ্গলবার কচুয়া থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। যার নং-১৫১৯ তারিখ-২৮/০৪/২০২৬ইং।

এসময় পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা তরিকুল ইসলাম,উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হাবিবুর নবী সুমন, পৌর বিএনপি’র প্রচার সম্পাদক আবু বক্কর, উপজেলা তাতী দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নেতা মোজাম্মেল হোসেন মজুমদার প্রমুখ।

এ সময় পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital