শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সড়ক মেরামতের ৫ দিনের মাথায় গর্তের সৃষ্টি, চলাচলের অনুপযোগী

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:০০ পিএম
কচুয়ায় সড়ক মেরামতের ৫ দিনের মাথায় গর্তের সৃষ্টি, চলাচলের অনুপযোগী

কচুয়ায় সড়কের মেরামতের ৩ দিনের মাথায় পাথর উঠে গর্তের সৃষ্টি,চলাচলের অনুপযোগী।

চাঁদপুরের কচুয়া ফায়ার সার্ভিস থেকে কাশিমপুরের পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘতম সড়কটি দীর্ঘদিনের দিনের ভোগান্তে অবসান ঘটাতে মেরামতের কাজ হাতে নেওয়া স্থানীয় লোকজনের মাঝে অনেকটাই স্বস্তি আসলেও বর্তমানে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে সড়কটি। রাস্তাটির ঢালাই এর ৫ দিনের মাথায় পাথর উঠে গর্তের সৃষ্টি হয়ে বর্তমান অনেক যায়গায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক ও জনপদের রাস্তাটি নিম্নমানের পাথর,ইট, বিটুমিন কম দেওয়া এবং কার্পেটিংয়ে পুরুত্ব (থিকনেস) কম রেখে কাজ করছে ঠিকাদার। এতে অনেকটা কাজ শেষ হওয়ার আগেই কার্পেটিং উঠে যেতে শুরু করেছে। এ ছাড়া সংস্কারে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। অনেক জায়গায় পূর্বের গর্তে ও মাটির উপর খালি পাথর দেওয়া হয়েছে।

স্থানীয় লোকজনের অভিযোগ, কাজের শুরুতে অনিয়ম করেছে ঠিকাদারী লোকজন। রাস্তার মেরামতের কাজে সংশ্লিষ্ট সড়ক ও জনপদের অফিসের কেউ তদারকি না থাকায় ঠিকাদার এই অনিয়ম গুলো করে গেছে। অনিমের বিষয়গুলো নিয়ে একাধিকবার ঠিকাদার লোকজনকে বললেও তারা কোন আমলে নিচ্ছে না।

তারা আরো জানান, এ রাস্তাটির দীর্ঘদিন সংস্কার বা মেরামত না হওয়ায় চলাচলের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। এ রাস্তা দিয়ে ছোট বড় সকল ধরনের মালবাহী গাড়ি যাতায়াত করে থাকে। রাস্তাটি মেরামতের কাজ শুরু হলে অনেকটাই স্বস্তি ফিরে আসে।

Model Hospital

কিন্তু দুঃখের বিষয় রাস্তাটি মেরামতের কাজের শুরুতে ঠিকাদার ব্যাপক হারে অনিয়ম ও দুর্নীতি করেছেন। বর্তমানে রাস্তাটি মেরামতের কার্পেটিং ঢালাই এর ৫ দিনের মাথায় পাথরগুলো উঠে পূর্বের গর্ত সৃষ্টি হচ্ছে। রাস্তার কোন জায়গায় বিটুমিন, তৈল, ইটের খোয়া না দিয়ে খালি বড় পাথর দিয়ে গেছে। বড় বড় পাথরগুলোর কারণে বর্তমান রাস্তাটি মানুষের স্বস্তির চেয়ে দুর্ভোগের পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দা বাবুল হোসেন বলেন, “দায়সারাভাবে সড়কের কাজটি করা হয়েছে। সড়ক ও জনপদের তেমন তদারকিও নেই। এ রাস্তা টিকবে বলে মনে হচ্ছে না।

সিএনজি ড্রাইভার বিল্লাল হোসেন বলেন, “কাজ শেষ না হতেই কার্পেটিং উঠে যাচ্ছে। ফলে সংস্কার করা আর না করা একই হলো। ভেবেছিলাম এই কাজের ফলে ভোগান্তি কমবে, এখন দেখছি ভোগান্তি আরও বাড়বে।

রাস্তার সংশ্লিষ্ট তদারকি সড়ক ও জনপদের ইঞ্জিনিয়ার আবু হানিফ বলেন, রিফারিং এর জন্য রাস্তাটি এখনো কোনো বরাদ্দ হয়নি। মানুষের চলাচলের জন-দুর্ভোগ দেখে ঠিকাদার দিয়ে রাস্তাটি রেফারিং করা হচ্ছে। পরবর্তীতে বরাদ্দ হলে ওই ঠিকাদারকে কাজের পরিমাণ অর্থ দেওয়া হবে। অনিমের বিষয়টি তিনি এড়িয়ে যান এবং ফোন কেটে দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital