বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে মে দিবসে আলোচনা সভা ও শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৯:৪৬ পিএম
হাজীগঞ্জে মে দিবসে আলোচনা সভা ও শোভাযাত্রা
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা প্রসাশনের আয়োজন আলোচনা সভা ও শোভাযাত্রা হয়েছে।
শুক্রবার সকালে হাজীগঞ্জ উপজেলার সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ ইউএনও ইবনে আল জায়েদ হোসেন।
টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর -৫ আসনের সাংসদ মো: মমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার( ভুমি)  তানজিনা জাহান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারি, হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম।
বক্তব্য রাখেন  শ্রমিক দলনেতা জাহাঙ্গীর আলম, রাশেদ আলম হিরা, সোহেল আহম্মদ, পৌর বাজার পরিদর্শক খাজা শাফিউল বাসার রুজমন প্রমূখ।
এসময় হাজীগঞ্জ উপজেলা বাস, সিএনজি চালিত অটোরিকশা ও বিভিন্ন স্তবের শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে হাজীগঞ্জ উপজেলা পরিষদ চত্তবরে শোভাযাত্রা বের করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital