শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

নিজেদের সুরক্ষার জন্য প্রতিটি শ্রমিকের জীবন বীমা করা উচিত : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৯:৫০ পিএম
নিজেদের সুরক্ষার জন্য প্রতিটি শ্রমিকের জীবন বীমা করা উচিত : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত —এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।

শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে চাঁদপুর সদর এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও পরিশ্রমে শিল্পকারখানা সচল থাকে, কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, নির্মাণ খাত এগিয়ে যায় এবং দেশ উন্নয়নের সোপানে আরোহণ করে। শ্রমিক ও মালিক একে অপরের পরিপূরক—এদের পারস্পরিক সহযোগিতা, সম্মান ও আস্থার মাধ্যমেই একটি শক্তিশালী ও টেকসই অর্থনীতি গড়ে ওঠে। মহান মে দিবস আমাদের সেই ঐতিহাসিক সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে শ্রমিকরা ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আন্দোলন করেছিলেন। আজকের দিনে সেই চেতনা ধারণ করে আমাদের সকলকে কর্মক্ষেত্রে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Model Hospital
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি আরও বলেন, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি টেকসই উন্নয়নের অন্যতম শর্ত। সরকার শ্রমিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সংশ্লিষ্ট সকলকে কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ব্যবস্থা ও শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানান। শ্রমিকের জীবন ও স্বাস্থ্য সুরক্ষিত থাকলেই উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং দেশ কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, আজ শ্রমিক দিবসের পাশাপাশি স্বাস্থ্য ও সেইফটি দিবসও পালিত হচ্ছে। কাজ করতে গেলে দুর্ঘটনার আশঙ্কা থাকেই। তাই প্রত্যেক শ্রমিককে নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকতে হবে। নিজেদের সুরক্ষার জন্য প্রতিটি শ্রমিকের জীবন বীমা করা উচিত।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ এরশাদ উদ্দিনের সভাপতিত্বে ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্ মোঃ লুৎফুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শ্রম অধিদপ্তরের চিকিৎসক ডাঃ মেহেদী হাসান শুভ, জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু, পুরান বাজার গদিঘর লেবার উন্নয়ন শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদ, জেলা বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম বাদল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital