বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহান মে দিবসে চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৯:৫২ পিএম
মহান মে দিবসে চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালি

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজির নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯ টায় চাঁদপুর পৌর বাসস্ট্যান্ড থেকে সংগঠনের সভাপতি বাবুল মিজির নেতৃত্বে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত দিবসের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের প্রায় শতাধিক শ্রমিক নেতা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আহম্মদ মাঝি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির গাজী, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এবং কার্যকরী সভাপতি ও শ্রমিক নেতা শুক্কুর ভুইয়া।

সভায় বক্তারা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রমিক অধিকার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

Model Hospital

সংগঠনের সভাপতি বাবুল মিজি তাঁর বক্তব্যে বলেন, মে দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শ্রমিকের অধিকার আদায়ের ইতিহাস ও প্রেরণার দিন। আমাদের শ্রমিক ভাইদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পরিবহন খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital