বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শ্রমজীবী মানুষের মাঝে মোশাররফ ফাউন্ডেশনের খাবার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১০:২১ পিএম
চাঁদপুরে শ্রমজীবী মানুষের মাঝে মোশাররফ ফাউন্ডেশনের খাবার বিতরণ

চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেইনের সুদৃঢ় নেতৃত্বে ‘এক শহর এক স্বপ্ন’ বাস্তবায়নের পথচলা ধারাবাহিকভাবে এগিয়ে চলছে।

এই অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে মহান ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাদ জুম্মা শ্রমজীবী মানুষের প্রতি সম্মান ও ভালোবাসার নিদর্শন হিসেবে বিরিয়ানি ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

শহরের কালিবাড়ি, ছায়াবানী মোড়, বাসস্টেশনসহ বিভিন্ন এলাকায় দিনমজুর, রিকশাচালক, পরিবহন শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফুটে ওঠে এবং তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত কর্মসূচি বাস্তবায়ন করেন আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইনের একমাত্র সন্তান ও মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্য, ভাতিজা এডভোকেট আতিকুর রহমান, মামুন হালদারসহ তার পরিবারের সদস্যরা।

Model Hospital

আয়োজকরা বলেন, মহান শ্রমিক দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। দেশের উন্নয়ন, শহরের অগ্রগতি এবং অর্থনীতির প্রতিটি চাকা সচল রাখতে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। তাদের ঘাম, পরিশ্রম ও ত্যাগের ওপরই গড়ে ওঠে একটি সমৃদ্ধ সমাজ।

তারা আরও বলেন, ‘এক শহর এক স্বপ্ন’ শুধু একটি স্লোগান নয়, এটি মানবিক, পরিচ্ছন্ন ও উন্নত চাঁদপুর গড়ার প্রত্যয়। সেই স্বপ্ন বাস্তবায়নে শ্রমজীবী মানুষদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও অসহায়, কর্মজীবী ও নিম্নআয়ের মানুষের কল্যাণে খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।