বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ভোররাতে আগুন, কনফেকশনারি দোকানের মালামাল পুড়ে ছাই

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১০:০৬ পিএম
কচুয়ায় ভোররাতে আগুন, কনফেকশনারি দোকানের মালামাল পুড়ে ছাই

কচুয়ায় পূর্ব সাহেদাপুর ভোর রাতে কনফেকশনারী দোকানে আগুন লাগিয়ে মালামাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

চাঁদপুরের কচুয়ায় ভোররাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি কনফেকশনারি দোকানের মালামাল পুড়ে গেছে। শনিবার ভোরে উপজেলার কড়ইয়া ইউনিয়নের পূর্ব সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক মনির হোসেন জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। তাঁর ছেলে শিহাব দোকানেই ঘুমাচ্ছিল। ভোরে ফজরের নামাজের জন্য ছেলেকে ফোন দিলে সে ঘুম থেকে উঠে দোকানের দক্ষিণ পাশে পাটের বস্তায় আগুনের লেলিহান শিখা দেখতে পায়।

শিহাবের চিৎকারে আশপাশের লোকজন ও পাশের মসজিদের মুসল্লিরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই দোকানের ডাল, চাল, তেলসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান দোকানমালিক।

মনির হোসেন অভিযোগ করেন, তাঁর ছেলেকে হত্যার উদ্দেশ্যে এবং বড় ধরনের ক্ষতি করার জন্য পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে।

Model Hospital

এ ঘটনায় তিনি কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital