বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বট বাহিনীরা বলেন, আমরা নাকি মাজার পূজারি : মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১০:০৮ পিএম
বট বাহিনীরা বলেন, আমরা নাকি মাজার পূজারি : মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী
‘বট বাহিনী’ উল্লেখ করে বিরোধীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী। তিনি বলেন, আমরা মাজার পূজারি নই, আমরা মাজারে গিয়ে কোরআন তিলাওয়াত, জিকির-আসকার করি এটাই সুন্নত। অথচ, বট বাহিনীরা আমাদের ট্যাগ করে বলেন, আমরা নাকি মাজার পূজারি।
শনিবার (২ মে) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি গিয়াস উদ্দীন আত-তাহেরী বলেন, কিছু লোক আমাদের ওপর মিথ্যা অপবাদ দিয়ে বলেন, আমরা মাজার পূজা করি। কিন্তু আমাদের পরিচয় সুন্নি, আমরা সুন্নাহর অনুসারী।
সমসাময়িক প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংসদের ভেতরে মিলেমিশে থাকার কথা বলা হলেও বাইরে গিয়ে অনেকে বলে আগের ফ্যাসিবাদের চেয়েও বর্তমানে ফ্যাসিবাদ বেড়েছে।
মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, আপনারা সারারাত মোবাইল টিপে সময় নষ্ট করেন, চোখের ক্ষতি করেন। অথচ, এশার নামাজের পর ঘুমিয়ে ফজরের নামাজের জন্য উঠলে সেটি ইবাদতের শামিল হবে।
মাহফিলে তিনি কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে মুসল্লিদের উদ্দেশে বয়ান পেশ করেন।
নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবারের পীর আল্লামা শায়খ মাসউদ আহমাদ বোরহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলটি পরিচালনা করেন দরবারের মসজিদে ফাতেমাতুজ যোহরার খতিব হযরত মাওলানা জাকারিয়া শিকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ জাকির হোসেন জামাল, ফরাজীকান্দি কামিল মাদ্রাসার সাবেক ফকিহ আলহাজ হজরত মাওলানা হাফেজ রফিকুল ইসলাম, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক হেলাল উদ্দিন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ড. এটিএম আহমাদ হোসাইন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান, বিশিষ্ট চিকিৎসক ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইমামুত ত্বরিকত আল্লামা শায়েখ বোরহানউদ্দিন (র.) এর ৬২তম এবং আল্লামা শায়েখ ড. মনজুর আহমেদ এর ১৪তম ওয়েসাল দিবস উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশবরেণ্য উলামায়ে কেরাম অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি ছিল লক্ষণীয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital