বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইতিহাস বিকৃতি রোধে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি এম এ হান্নান

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১০:১০ পিএম
ইতিহাস বিকৃতি রোধে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি এম এ হান্নান
চাঁদপুরের ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারগুলোর সার্বিক কল্যাণ, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ হান্নান বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়ন ও সহায়তামূলক প্রকল্প বাস্তবায়ন করছে। ইতিহাস বিকৃতি রোধে সবাইকে সচেতন থাকতে হবে।”
তিনি আরও বলেন, “মুক্তিযোদ্ধাদের নানা সমস্যা ও সম্ভাবনাকে সামনে রেখে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে মুক্তিযোদ্ধারা আরও সম্মানজনক জীবনযাপন করতে পারবেন। আমি ব্যক্তিগতভাবেও মুক্তিযোদ্ধাদের কল্যাণে সর্বোচ্চ সহযোগিতা করে যাব।”
এ সময় তিনি দেশের চলমান বৈষম্যের প্রসঙ্গ তুলে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম দেশ থেকে বৈষম্য দূর হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনো সমাজের বিভিন্ন স্তরে বৈষম্য রয়ে গেছে। দেশপ্রেমকে ধারণ করে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের যুগ্মসচিব মো. হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক আবুল কাশেম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ অংশ নেন। তারা মুক্তিযোদ্ধাদের বর্তমান সমস্যা, ভাতা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা ও প্রাপ্য সম্মান নিশ্চিতকরণে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital