বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১০:২২ পিএম
মতলব উত্তরে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ছেংগারচর পৌর শাখার উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ২ মে শনিবার বিকালে ছেংগারচর পৌর দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে স্বতঃফুর্তভাবে উপজেলা শ্রমিক দল, ছেংগারচর পৌর শ্রমিক দল ও বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী স্টার, মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, ছেংগারচর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান।
উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর শ্রমিক দলের সহ-সভাপতি মহন বেপারী, উপজেলা শ্রমিক দল নেতা শাহআলম ভুইয়া, ছেংগারচর পৌর ৪নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ডাঃ ইয়াছিন, ৬নং ওয়ার্ড সভাপতি বাবুল সরকার, ছেংগারচর সিএনসি ষ্ট্যান্ড শ্রমিক দল কমিটির সাধারণ সম্পাদক বাবু শিকদার, সিনিয়র সহ-সভাপতি মনির প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক রিপন, ষাটনল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ মামুন, কলাকান্দা ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম মোল্লা, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ফতেপুর পুর্ব ইউনিয়ন শ্রমিক নেতা খোরশেদ আলম শান্ত বকাউল, এখলাছপুর ইউনিয়ন শ্রমিক দল নেতা আজিম উদ্দিন, গজরা ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জসিম প্রধান সহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে সকল নেতাকর্মীরা মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।